করোনায় আক্রান্ত ব্রিটেন ফেরত ৩ যাত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় আক্রান্ত ব্রিটেন ফেরত ৩ যাত্রী। ব্রিটেন-ফেরত আরও তিনজনের শরীরে মিললো করোনা ভাইরাস। তবে তাঁরা করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত কিনা, তা জানার জন্য ইতিমধ্যেই কল্যাণীর পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। আপাতত এইমুহূর্তে তিনজনকেই সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ এবার ট্রামে পাওয়া যাবে ফ্রি ওয়াই-ফাই!

সূত্রের খবর, গত ২০ ডিসেম্বর যে যাত্রীরা লন্ডন থেকে সরাসরি কলকাতা ফিরেছিলেন, তাঁদের আবারও করোনা পরীক্ষা হচ্ছে। আর তাতেই ওই তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। লন্ডন থেকে বিমানে  উড়ার সময় কোভিডের শংসাপত্র দেখিয়ে তবেই বিমানে তোলা হচ্ছে।   

করোনায় আক্রান্ত ব্রিটেন ফেরত ৩ যাত্রী। ইতিমধ্যেই দু’জনকে বেলেঘাটা আইডি হাসপাতালের ভর্তি করা হয়েছে। অপরজনকে রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনেরই নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য-কর্তারা। এবিষয়ে স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “তাঁরা করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত কিনা, তা জানতে জিন সিকোয়েন্সিংয়ের জন্য তিনজনের নমুনা পাঠানো হয়েছে।“ এখনও পরীক্ষার ফল মেলেনি বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন