এবার ট্রামে পাওয়া যাবে ফ্রি ওয়াই-ফাই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতার ট্রামে ফ্রি ওয়াই-ফাই! বিশ্বাস হচ্ছে না? এই মুহূর্তে কলকাতার বুকে চলা ২১ টি বাতানুকূল ট্রামে চালু হয়েছে এই পরিষেবা। এই পদক্ষেপ নেয়া হয়েছে বিশেষ করে তরুণ যুব সমাজকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব যানের প্রতি আকৃষ্ট করতে ।

আরও পড়ুন: ফের রাজনৈতিক জগতে নক্ষত্রপতন, প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া এই পরিষেবা বিএসএনএল এর সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী ৩১শে জানুয়ারি থেকে মিলবে শহরের ২৫৬টি ট্রাম রেকের সবকটিতেই। যাঁরা ট্রাম ভালবাসেন, তাঁরা তো বটেই, যাঁরা সেভাবে ট্রামে আজকাল চড়েন না, তাদের সবার কাছেই এই নয়া পরিষেবা বাড়তি আকর্ষণের কারণ হবে বলে মনে করা হচ্ছে।

প্রথম ঘোড়ায় টানা ট্রামের যাত্রা শুরু কলকাতায় ১৮৭৩ সালে।ট্রাম তখন যাত্রিবাহী ছিল না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তখন ট্রামে পণ্য পরিবহন করত।ঘোড়ায় টানা ট্রাম যাত্রিবাহী হয়ে উঠল ১৮৮০ তে। আর ১৯০২ সালে খিদিরপুর থেকে ধর্মতলা পাড়ি দিল প্রথম বিদ্যুতে চলা ট্রাম।

এবার ট্রামে পাওয়া যাবে ফ্রি ওয়াই-ফাই! প্রসঙ্গত,সেই ঐতিহ্যবাহী ট্রামের পালে যুগের চাপে মন্দার হওয়া।ঘন্টায় সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার । তাই হাই টেক তরুন ও যুবা প্রজন্মের কাছে ফেলে দেওয়া জিনিস হয়ে গেল ট্রাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন