নজরবন্দি ব্যুরো: নতুন বছরের শুরুতেই ফের একবার রাজনৈতিক জগতে নক্ষত্রপতন। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বুটা সিং । জানা গিয়েছে, শনিবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
আরও পড়ুন: আবারও চাপের মুখে পাকিস্তান!পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসের প্রতিবাদ করল ভারত!
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । তাঁকে ভরতি করা হয়েছিল এইমস হাসপাতালে । আজ সেখানেই মৃত্যু হয় তাঁর । উল্লেখ্য, ১৯৩৪ সালের ২১ মার্চ পঞ্জাবের জলন্ধরের মুস্তাফাপুরে জন্ম হয়েছিল বুটা সিংয়ের । রাজনীতিতে আসার আগে সাংবাদিকতা করেছেন তিনি । জীবনের প্রথম রাজনৈতিক দল অকালি দল । ছয়ের দশকের শেষে কংগ্রেসে যোগ দেন ।
জানা যায়, 8 বার লোকসভার সাংসদ হয়েছেন বুটা সিং । ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮২ থেকে ১৯৮৪ সাল অবধি সংসদীয় মন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন । এরপর ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত রাজীব গান্ধির মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী ছিলেন । এরপর ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
ফের রাজনৈতিক জগতে নক্ষত্রপতন, এরপর ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন । ২০০৫ সালে বিহার বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন । তাঁর সমালোচনা করে সুপ্রিম কোর্ট । ২০০৭ সাল থেকে ২০১০ পর্যন্ত তপশিলি জাতির জন্য জাতীয় কমিশনের চেয়ারম্যান ছিলেন ।











