ভেড়িয়া সিনেমার প্রচারে শহরে বরুণ ধাওয়ান, সাথে হাজির কৃতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “ভেড়িয়া” ছবির প্রচারে শহরে এলেন বরুণ-কৃতি। তাই বরুণ আসতেই আর নিজেদের সামলাতে পারলেন অনুরাগীরা। এবং তাদের ঘিরে তৈরী হয় তুমুল হইচই। সাদা পোশাক পরে খানিক রণবীর সিং স্টাইলেই গাড়ির উপর উঠে পড়লেন বরুণ। হাত নেড়ে জনতাকে উৎসাহিত করলেন আরও জোরে চিৎকার করার জন্য।

আরও পড়ুনঃ সৃজিতকে ছাড়া বাড়ি ভাল লাগে না, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন মিথিলা

ব্যস, আর কী! উত্তেজনার পারদও উঠল চড়চড়িয়ে। চোখের সামনে হাজির ক্রাশ। এ আবেগ যে দমানোই যায় না। ভিড় যে হবে সে আঁচ পাওয়া গিয়েছিল আগেই। আর সে কারণেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাদা পোশাকে হাজির ছিল কলকাতা পুলিশও। উল্লেখ্য, আগেরবার এসে হলুদ ট্যাক্সি চড়ে ক্ষান্ত হয়েছিলেন বরুণ ধাওয়ান।

ভেড়িয়া সিনেমার প্রচারে শহরে বরুণ ধাওয়ান, সাথে হাজির কৃতি
ভেড়িয়া সিনেমার প্রচারে শহরে বরুণ ধাওয়ান, সাথে হাজির কৃতি

আর এবার ট্রামে চড়ে খাঁটি কলকাতার আমেজে ডুব দিলেন তিনি। বরুণকে সঙ্গ দিলেন কৃতি শ্যানন। ট্রামে চড়ে হই-হুল্লোড় করতেও দেখা গেল তাঁদের। ট্রামের দরজায় দাঁড়িয়ে রোম্যান্টিক পোজও দিলেন যুগল।
ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ভেড়িয়া ছবিটির পরিচালনা করেছেন অমর কৌশিক।

ভেড়িয়া সিনেমার প্রচারে শহরে বরুণ ধাওয়ান, সাথে হাজির কৃতি

ছবির জন্য দেশের নানা প্রান্তে প্রচার করে বেড়াচ্ছেন। এর আগে জয়পুরের এক কলেজে যখন প্রচারে গিয়েছিলেন বরুণ-কৃতি, সেখানে ভিড়ের চাপে একটি মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ফলে বন্ধ করে দিতে হয়েছিল অনুষ্ঠান।

9 13

ভেড়িয়া সিনেমার প্রচারে শহরে বরুণ ধাওয়ান, সাথে হাজির কৃতি

মুম্বইয়ের বিখ্যাত সিঙ্গল স্ক্রিন থিয়েটার গেইটি গ্ল্যালাক্সির কার্নিশেও নেচেছিলেন তাঁরা। আসলে ছবির প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়তে না-রাজ ‘ভেড়িয়া’ টিম। তবে, আজ ছবি প্রচারে উপস্থিত ছিলেন টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বরুণকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন