বিজেপি শাসিত রাজ্য বিহারে শুরু তুমুল সংঘর্ষ, ঝাঁজ বাড়ছে কৃষক আন্দোলনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষক আন্দোলনের আঁচ এবার গড়াল পটনা প্রদেশে। কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে মঙ্গলবার পটনার রাজভবন-এর উদ্দেশে পদযাত্রা করেন কয়েক হাজার কৃষক। তবে মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিস। এরপরেই দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ।

মঙ্গলবার বিভিন্ন বামপন্থী দল ও ইউনিয়নের নেতৃত্বে কৃষকরা পটনার বিখ্যাত গান্ধী ময়দান থেকে পদযাত্রা শুরু করেন। তাঁদের গন্তব্য পটনা রাজভবন হলেও মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেন পুলিস। জানা গিয়েছে, ডাক বাংলো চকের কাছে ব্যারিকেড ও ব্যাটন দিয়ে রাস্তা আটকে দেয়। এরপর পুলিশি ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিসের সঙ্গে সংঘর্ষও শুরু হয় আন্দোলনকারীদের।

বিহারে আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকরা এ বিষয়ে জানান, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়েই তাঁরা রাজভবনের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের দাবিও এক, প্রত্যাহার করতে হবে কেন্দ্রের তিন নয়া কৃষি আইন। কেন্দ্রের তরফে আগেও জানানো হয়েছিল, নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকরা সরাসরি রিলায়েন্স, ওয়ালমার্ট, আদানি গোষ্ঠীর মতো বড় বড় কর্পোরেট সংস্থার কাছে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাবে।

যদিও কৃষকদের দাবি, নতুন আইনে কৃষকদের কর্পোরেট সংস্থার কৃপায় থাকতে হবে এবং উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যটুকুও মিলবে না। উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার কেন্দ্রের সঙ্গে ষষ্ঠ দফার বৈঠকে বসার কথা রয়েছে কৃষকদের। কেন্দ্রের চিঠির জবাবে কৃষকরা জানিয়েছে, আলোচনার মূল বিষয় কৃষি আইন প্রত্যাহার ও নূন্যতম সহায়ক মূল্য প্রদানই হবে। সংশোধনের দাবি তাঁরা মানবেন না। বিগত একমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছেন।

বিজেপি শাসিত রাজ্য বিহারে শুরু তুমুল সংঘর্ষ, এদিকে একের পর এক রাজ্যে কৃষক আন্দোলনের রেশ পৌঁছনোয় ফাঁপরে পড়েছে বিজেপি সরকার। পঞ্জাব, হরিয়ানার পর বিহারের কৃষকরাও আন্দোলনে যোগদান করায় ২০২১ সালের আসন্ন নির্বাচনেও বিজেপির ভোটবাক্সে প্রভাব পড়বে, এমনটাই আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন