নজরবন্দি ব্যুরোঃ তিন দিনের নদিয়া সফরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেলার প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পায়নি বিজেপি প্রতিনিধি। সেই ঘটনায় এদিন রানাঘাটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলও করল গেরুয়া শিবির। যদিও মুখ্যমন্ত্রীর বৈঠকের অনেক আগেই আটকে দেওয়া হয় বিজেপিকে।
এদিন রানাঘাটের ছাতিমতলায় সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু –নদিয়া জেলায় একাধিক বিজেপির জনপ্রতিনিধি থাকার পরেও কাউকেই ডাকা হয়নি। যার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই মিছিলও করে বিজেপি। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিধায়করা।

রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, এই জেলার সাংসদ এবং বিধায়করা দেখতে পেলাম যে, জনপ্রতিনিধি হয়েও আমরা আমন্ত্রণ পাইনি। অথচ এটা সরকারি অনুষ্ঠান। এ জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আমরা এই সরকারের কাছে অপমানিত। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি।
প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পায়নি বিজেপি, উঠছে প্রশ্ন

গত লোকসভা নির্বাচনে এই জেলা থেকেই একটি লোকসভা আসনে জয়লাভ করেছিল বিজেপি। এমনকি বিধানসভা নির্বাচনে ৮ টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু কাউকেই আজকের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না জানানোয় প্রশ্নের ঝড় বইতে শুরু করেছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের কটাক্ষ নাটক করছে বিজেপি।



