নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তাই এবার শুদ্ধিকরণের ডাক দিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। অন্যদিকে, মারধর করে নয়, পঞ্চায়েত নির্বাচনে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মেরে পঞ্চায়েত নিতে চান না মদন।
আরও পড়ুনঃ পঞ্চায়েতে কারা প্রার্থী কারা হবেন? কেন্দ্রীয় নেতৃত্বের ওপরেই ছাড়ল #BJP
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বোধহয় দলের মধ্যে এখন এমন একটা সময় এসেছে, যে আমরাও দলের মধ্যে ঝাড়াই বাছাই করি। এটাও বলার সময় এসেছে, যারা যে কোনও কারণে দলে এসেছিলেন, যারা আছেন, আর্থিক সুবিধার জন্য, তাঁদের এবার দল থেকে সরে যাওয়ার সময় এসেছে। তার কারোন, আমাদের অসংখ্য কর্মী। ৯৫ শতাংশ কর্মী তাঁরা সৎভাবে কাজ করেন। আমরা চাই না কিছু লোক তাঁদের ব্যক্তিগত সুবিধার জন্যে দলের ভাবমুর্তিকে মলিন করে দেয় কেউ।

অন্যদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, যদি আমরা একসঙ্গে থাকতে পারি, তাহলে আমরা আবার, একসঙ্গে ফিরে আসব। খালি একটাই অনুরোধ, মেরে পঞ্চায়েত নিয়ে নেবো এই চিন্তা থেকে সরে যান। মেরে পঞ্চায়েত নিতে চাই না। কোথাও যদি কোনও ভুল হয়, সরাসরি কর্মীরা নেতাকে এসে বলুন এই কাজ আপনি ঠিক করেননি। এই কাজ অন্যায় কাজ হচ্ছে। তারপর যদি সেই কর্মীর ওপরে কোনরকম আক্রমণ হয়, তাঁর সব দায়িত্ব আমরা সব নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে নেবো। কিন্তু নেতার অন্যায় হলে নেতাকেও বলতে হবে। কিন্তু এমন করবেন না যাতে দলকে পাপ ভোগ করতে হয়।
মেরে পঞ্চায়েত নিতে চান না মদন, ঝাড়াই বাছাইয়ের পরামর্শ সৌগতর

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ করতে নেমে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কথা বারবার শোনা যাচ্ছে। এনিয়ে দলের নেতাদের বারবার সাবধান করেছেন শীর্ষ নেতৃত্ব। আবার কখনও একাধিক কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে দলের নেতাদেরই। এবার দুই নেতার মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।



