নজরবন্দি ব্যুরোঃ সাতাশি বার বিয়ে করেও নেই অরুচি। অষ্টআশি বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একষট্টির বৃদ্ধ। কারোর প্রেমে পড়লে, তাঁকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিতে চান তিনি। বৃদ্ধ জানিয়েছেন, কোনও মহিলার মন নিয়ে খেলা একেবারেই পছন্দ করেন না। মোটেই ভাল লাগে না ব্যভিচার। শুনে অবাক হচ্ছেন তো? জানেন কেন এমন বললেন এই ব্যক্তি?
আরও পড়ুনঃযোগী রাজ্যে বদলে যাচ্ছে শৈশবের ছন্দমালা, এ-তে হল অর্জুন, বি-তে বলরাম
কয়েক শতাব্দী আগেও ভারতে ছিল কুলীন ব্রাহ্মণ বিবাহ প্রথা। কথিত আছে, শ্রী কৃষ্ণের রয়েছে ১৬ হাজার পত্নী। আর সেখানে এই বৃদ্ধ তো নগণ্য। তাঁর মতে, সবই ভগবানের ইচ্ছা। আধ্যাত্মিক টানেই তিনি বিয়ের প্রতি আকৃষ্ট হন। তবে এই ঘটনা ভারতের নয়, পশ্চিম জাভার মাজেলেংকা নামের একটি জায়গার বাসিন্দা এই বৃদ্ধ। কান নামের ওই ব্যক্তি পেশায় কৃষক। বার বার বিয়ে করার জন্য তিনি ‘প্লেবয় কিং’ বা ‘নাগর রাজ’ বলে খ্যাত।

এ বার তিনি যাঁকে বিয়ে করেছেন, তিনি তাঁর নিজেরই প্রাক্তন স্ত্রী। মাঝে বিবাহবিচ্ছেদ হলেও কৃষকের দাবি, স্ত্রী কিছুতেই ভুলতে পারছিলেন না তাঁকে। তাই বিবাহবিচ্ছিন্না স্ত্রী ফের তাঁর কাছে এসে বিয়ের অনুরোধ করেন। প্রাক্তন স্ত্রীর সেই অনুরোধ ফেলতে না পেরেই ফের বিয়ের সিদ্ধান্ত।
অষ্টআশি বার বিয়ে করলেই পাবেন আধ্যাত্মিক জ্ঞান, বিস্ফোরক দাবি অশীতিপর বৃদ্ধের

তাঁর যখন ১৪ বছর বয়স, তখন বয়সে বড় এক মহিলার সঙ্গে বিয়ে হয় । বৃদ্ধের জানান, তখন তাঁর আচরণ ভাল ছিল না। তাই প্রথম স্ত্রী দু’বছরের মাথায় তাঁকে ছেড়ে চলে যান। আর তাতেই ক্ষুন্ন হয়ে আধ্যাত্মিক জ্ঞান আহরণ করার দিকে মন দেন তিনি। ক্রমে সেই জ্ঞান এতই প্রবল হয়ে ওঠে যে, তার জোরেই তিনি চাইলেই যে কোনও মহিলা তাঁর প্রেমে পরে যান।এভবেই বয়সের তোয়াক্কা না করেই বিয়েতে সেঞ্চুরির লক্ষ্যে এগিয়ে চলেছেন চিরসবুজ বৃদ্ধ।



