Roger Binny: অবশেষে জল্পনার অবসান, রজার বিনি হলেন বিসিসিআই পরবর্তী সভাপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবারই ছিল বিসিসিআই সভাপতির (BCCI President) চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শেষ দিন। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM) এই দিনেই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny)। প্রত্যাশিতভাবে তিনিই বোর্ডের মসনদে বসলেন।

আরও পড়ুন: অনুরাগ ঠাকুরের সম্ভাবনা কমছে, তবে কি আইসিসিতে যাচ্ছেন সৌরভ?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিকল্প হিসেবে অনেকদিন আগেই BCCI-এর পক্ষ থেকে রজার বিনির নাম ঘোষণা করা হয়। কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের জায়গায় বিনির বসা ছিল সময়ের অপেক্ষা।

তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে। এরপর মঙ্গলবার অর্থাৎ ১৮ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সরকারিভাবে ঘোষণা হল ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী সদস্যের নাম। সৌরভ তাঁর নাম প্রস্তাব করেন আর বাকি সদস্যরা তাঁতে সমর্থন জানান। তিনি হলেন BCCI-এর ৩৬ তম প্রেসিডেন্ট।

অবশেষে জল্পনার অবসান, রজার বিনি হলেন বিসিসিআই পরবর্তী সভাপতি
অবশেষে জল্পনার অবসান, রজার বিনি হলেন বিসিসিআই পরবর্তী সভাপতি

যেহেতু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ঘোষণা হল তাই এবার রজার বিনিকে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদ ছাড়তে হবে। ফলে সেখানে তাঁর পদ খালি হবে। আইসিসি-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করবেন? মঙ্গলবার বৈঠকেই সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বার্ষিক সাধারণ সভায় আট নম্বরে সেটা অ‌্যাজেন্ডাও হিসেবেও রাখা হয়েছে।

অবশেষে জল্পনার অবসান, রজার বিনি হলেন বিসিসিআই পরবর্তী সভাপতি

13 1

প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর আইসিসির নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। আর সিএবি’র মনোনয়ন দেওয়ার শেষদিন ২২ অক্টোবর। এর আগেও একাধিকবার সৌরভ গঙ্গোপাধ্যায় খুব কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করেছেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন