Vaishali Takkar: এক্স বয়ফ্রেন্ডের কারণেই সুইসাইড করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, জানালো পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবারও আত্মহত্যা অভিনেত্রীর৷ টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ৷ জনপ্রিয় টিভি শো ‘ইয়ে রিশতা কেয়া কেহতা হ্যায়’-এ সঞ্জনা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তিনি বিগ বস-এও অংশ নিয়েছেন। বৈশালী এক বছর ধরে ইন্দোরে তার বাড়িতেই ছিলেন।

আরও পড়ুন: বিনোদন শিল্পে বুড়োদের জায়গা নেই, ওপার বাংলায় গান গাইতে গিয়ে আক্ষেপ কবীর সুমনের

ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ছাড়াও বৈশালী অনেক সিরিয়ালে কাজ করেছেন যেমন সসুরাল সিমার কা, লাল ইশক এবং সুপার সিস্টার। সঞ্চালনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। গত বছর থেকেই ইন্দোরে থাকতে শুরু করেছিলেন বৈশালী। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি। অনুরাগীরা কোনো রকম অস্বাভাবিকতা লক্ষই করেনি।

এক্স বয়ফ্রেন্ডের কারণেই সুইসাইড করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, জানালো পুলিশ
এক্স বয়ফ্রেন্ডের কারণেই সুইসাইড করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, জানালো পুলিশ

এদিন হঠাৎ করেই তাঁর আত্মহত‍্যার খবরে চাঞ্চল‍্য ছড়িয়েছে বিনোদুনিয়ায়। তাঁর ইন্দোরের ফ্ল‍্যাট থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, প্রেমঘটিত কারণেই এই চরম পদক্ষেপ নিয়েছেন বৈশালী। সংবাদ সংস্থা ANI সুত্রে খবর, তাঁর লেখা সুইসাইড নোটে মানসিক চাপ এবং তাঁর এক্স বয়ফ্রেন্ডের অত্যাচারের কথা লিখেছেন অভিনেত্রী।

এক্স বয়ফ্রেন্ডের কারণেই সুইসাইড করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, জানালো পুলিশ

24

তাঁর বাবা আর ভাই থাকতেন ইন্দোরেই অভিনেত্রীর সাথে। তারা জানান, অভিনেত্রী যে মানসিক চাপে আছেন তা তাঁরা বুঝতেই পারেননি। উল্লেখ্য, প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের বন্ধু ছিলেন বৈশালী। একটি প্রযোজনা সংস্থার অফিসে তাঁর সুশান্তের সঙ্গে পরিচয় হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন