Kabir Suman: বিনোদন শিল্পে বুড়োদের জায়গা নেই, ওপার বাংলায় গান গাইতে গিয়ে আক্ষেপ কবীর সুমনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০০৯ সালের ১৬ অক্টোবর শেষবার ঢাকার মঞ্চে গেয়ে গিয়েছেন তারপর আবার এই ২০২২-এর অক্টোবর। তিনি সত্তরোর্ধ্ব হলেন কবীর সুমন। নতুন যুগের বাংলা গানের রূপকার। বাংলা গানের আধুনিক-উত্তর পর্বের সূচক। তাঁর অনুষ্ঠানের কথা ঘোষিত হতেই সাধারণের মধ্যে বিপুল সাড়া পড়ে গিয়েছিল ঠিকই।

আরও পড়ুন: ছুটির দিনে পার্ক সার্কাস রেল স্টেশনে পথ দুর্ঘটনা,শিশু সহ আহত ৩

শনিবার, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আধুনিক গানের ডালি নিয়ে তিনি হাজির হন। একের পর এক গানে মুগ্ধ করেন শ্রোতাদের। সেইসঙ্গে মেটান তাঁদের আবদার। আগে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ার জন্য তহবিল সংগ্রহ করতে বাংলাদেশে গান গাইতে গিয়ে অপমানিত হন তিনি। সেই অনুষ্ঠানে গানের জন্য একটাও টাকা নেননি সুমন।

শনিবার,মঞ্চে গান গাওয়ার ফাঁকেই তিনি বলেন, “বাংলাদেশকে বলছি, যদি আপনাদের মনে হয়, আমি আরেকবার অনুষ্ঠান করতে আসব। আপনাদের কথা দিচ্ছি, আমি আসব এবং সেই অনুষ্ঠান করতে আমি একটি পয়সাও নেব না।” তারপরেই আক্ষেপের সুর নেমে আসে সুমনের কণ্ঠে।

বিনোদন শিল্পে বুড়োদের জায়গা নেই, ওপার বাংলায় গান গাইতে গিয়ে আক্ষেপ কবীর সুমনের
বিনোদন শিল্পে বুড়োদের জায়গা নেই, ওপার বাংলায় গান গাইতে গিয়ে আক্ষেপ কবীর সুমনের

তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ২৫ হাজার টাকা করে পেনশন পাই। এছাড়া কয়েকজনকে আধুনিক বাংলা গান শেখাই। তারা কিছু দেন। তাতেই আমার সংসার চলে। আমাকে এখন কেউ ডাকে না। বিনোদন শিল্পে বুড়োদের জায়গা নেই। বুড়োদের জায়গা আছে ডাক্তারি ও ওকালতিতে। তাছাড়া অনেকে আমায় পছন্দ করেন না নানা কারণে।” তারপরে তিনি বলেন, “ আমি কথা দিচ্ছি। এই মঞ্চেই যদি সুযোগ হয়, আমি আবার গাইব। বিনামূল্যে।”

বিনোদন শিল্পে বুড়োদের জায়গা নেই, ওপার বাংলায় গান গাইতে গিয়ে আক্ষেপ কবীর সুমনের

21 2

শনিবার শুরুতেই ‘একেকটা দিন’। এরপর একে একে গেয়ে গেলেন ‘পুরনো সেই দিনের কথা’, ‘হাল ছেড়ো না বন্ধু’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘যদি ভাবো কিনছো আমায়’। অনুষ্ঠান শেষ করার আগে সুমন বাংলাদেশ নিয়ে শোনালেন তাঁর একান্ত নিজস্ব অনুভূতির কথা। পাশে রাখা ইনহেলার দেখিয়ে বলেন, ‘ভয় পাবেন না, মরব না। আমি এমন ভাগ্য করে জন্মাইনি যে, বাংলাদেশের মাটিতে মরব।’ এর আগে নব্বইয়ের দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন কবীর সুমন, তখন কোনো পারিশ্রমিক নেননি তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন