নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সমরজিৎ আচার্যর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন দুর্নীতি হয়নি। কিন্তু কোনও ভুল থাকতে পারে। কিন্তু একাধিক অত্থ্য প্রমাণকে সামনে রেখে তদন্তের পর সিবিআইয়ের মনে হয়েছে তিনি বেশ কিছু তথ্য গোপন করছেন। একইসঙ্গে তিনি যে তথ্য দিচ্ছেন তা ঠিক নয়।
আরও পড়ুনঃ SSC-TET Scam: নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুবীরেশ, গ্রেফতার করল সিবিআই
প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন। একইসঙ্গে হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন তিনি। তিনি তৃণমূলের জমানায় সবচেয়ে বেশী সময় ধরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন। প্রায় সাড়ে চার বছর ধরে তিনি চেয়রাম্যান ছিলেন।

সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে আধিকারিকদের ওপরে ভরসা করতেন তিনি। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতিতে গোটা প্রক্রিয়া চলত এসএসসির দফতরে। যেখানে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সমরজিৎ আচার্য। এরপরে সেই সুপারিশ করা নিয়োগপত্র চলে যেত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে।
নিয়োগ দুর্নীতিতে কে কে টাকার ভাগ পেতেন? জানতে চায় সিবিআই

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে কার কী ভুমিকা ছিল? তা জানতে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে একযোগে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। অর্থাৎ কার কী ভূমিকা ছিল? নিয়োগ দুর্নীতিতে কে কে টাকার ভাগ পেতেন? সবটা জানতে চায় সিবিআই?



