নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং উত্তরবঙ্গপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। সিবিআই সূত্রে খবর, এর আগে একাধিকবার দাবি করা করা হচ্ছিল নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুবীরেশ। তাই তাঁকে একাধিক নথি নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই আধিকারিকরা। কিন্তু বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়েছে তদন্তকারী অফিসাররা। সেইসঙ্গে অভিযুক্তদের বয়ানেও উঠে এসেছে একাধিক তথ্য। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ। সেই বক্তব্যে অসঙ্গতি পেতেই গ্রেফতার করা হয়েছে সুবীরেশকে।
গত মাসে সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের অফিসে হানা দিয়েছিল সিবিআই। সেবার ১০ জনের একটি দল দুই ভাগে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালায়। সকাল থেকে উপাচার্যের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আরও একটি দল সুবীরেশ ভট্টাচার্যের অফিসে অভিযান চালিয়েছে বলে জানা গেছে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সম্পর্কে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগের কমিটি।
নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুবীরেশ, হেফাজতে নিল সিবিআই

রিপোর্টে বলা হয়েছিল, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। এর মধ্যে ২২২ জন পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেখানে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। কারণ ২০১৪ থেকে ২০১৮ অবধি স্কুল সার্ভিস কমিশনের চেয়রাম্যান পদে ছিলেনব তিনি।পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিতি রয়েছে তাঁর। এমনকি এরপর তাঁর বাঁশদ্রোনীর ফ্ল্যাটেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে।



