‘নির্লজ্জের মতো সরকারের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র’, IPS বদলি ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএস বদলি ইস্যুতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার। রবিবার টুইট করে কেন্দ্রকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন: বঙ্গে ঝোড়ো ব্যাটিং করছে শীত, তাপমাত্রার রেকর্ড পতন।

সেইসঙ্গে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান অন্যান্য বিরোধী দলগুলিকে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় হামলার মুখে পড়ে জেপি নাড্ডার কনভয়। চরম গাফিলতির অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনার পরপরই রাজ্যের তিন আইপিএস অফিসার – রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি, ভোলানাথ পাণ্ডেকে বদলির নির্দেশ দেয় দিল্লি।

দু’বার কেন্দ্রের চিঠির উত্তর রাজ্য স্পষ্ট করে দেয় নিজের অবস্থান। মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, কেন্দ্রের এই পদক্ষেপ আইপিএস ক্যাডার রুল – ১৯৫৭’এর পরিপন্থী। সেই সময় IPS ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায় বেশ কয়েকটি বিরোধী দল।

‘নির্লজ্জের মতো সরকারের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র’, এদিন টুইট করে মমতা বলেন, ‘কেন্দ্র নির্লজ্জের মতো পুলিশ অফিসারদের বদলি করে রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছে।’ এদিনের টুইটে বাংলার মানুষের পাশে থাকার জন্য ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বেশ কয়েকজনকে ধন্যবাদজ্ঞাপনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন