Partha-Arpita: মঞ্জুর হল না জামিনের আবেদন, ফের ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমি যে কোনও মূল্যে জামিন চাইছি। আমি অসুস্থ। আমি প্রভাবশালীও নেই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন। আদালতের কাছে এমনটাই আবেদন জানিয়েছিলেন শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মঞ্জুর হল না জামিনের আবেদন। ফের ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা।

আরও পড়ুনঃ Burdwan: বামেদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, বর্ধমান শহরে ধুন্ধুমার পরিস্থিতি

বুধবার ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, শারীরিকভাবে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ। আইনজীবীদের বক্তব্য চলাকালীন উনি ৪২ দিন ধরে হেফাজতে রয়েছেন। ওঁর শারীরিক সমস্যার জন্য রোজ ১৭টি করে ওষুধ খেতে হয়। তা ছাড়া উনি কোনও সরকারি পদেও নেই। তাঁর অসুস্থতার দিকেও যাতে নজর দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনভাবেই স্কুল সার্ভিস কমিশন যুক্ত নয়। সেই বক্তব্য আদালতের কাছে রাখেন তিনি।

মঞ্জুর হল না জামিনের আবেদন, ধোপে টিকল না কোনও যুক্তি
মঞ্জুর হল না জামিনের আবেদন, ধোপে টিকল না কোনও যুক্তি

তিনি আরও বলেন, ইডির তরফে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, সেটা দেখে তিনি বারবার অভিযোগ অস্বীকার করেন তিনি। কিন্তু কোনভাবেই এটা তদন্তে অসহযোগীতা নয় বলে জানিয়েছেন তিনি। যেহেতু স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত তিনি নন, তাই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য আবেদন জানান তাঁর আইনজীবী। এদিন আদালতের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ইডি অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যে সমস্ত টাকা উদ্ধার করেছে, তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোন যোগ নেই।

মঞ্জুর হল না জামিনের আবেদন, ধোপে টিকল না কোনও যুক্তি

মঞ্জুর হল না জামিনের আবেদন, ধোপে টিকল না কোনও যুক্তি
মঞ্জুর হল না জামিনের আবেদন, ধোপে টিকল না কোনও যুক্তি

পাল্টা ইডির তরফে জানানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অহদিশ পেয়েছে ইডি আধিকারিকরা। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই চলছে তল্লাশি অভিযান। তাই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়া প্রয়োজন মনে করছেন ইডির আধিকারিকরা। তবে জামিনের আবেদন জানাননি অর্পিতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন