এবার প্রতিষেধক হিসেবে মডার্নাকে স্বীকৃতি দেওয়ার পথে আমেরিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মারণ করোনায় জর্জরিত গোটা বিশ্ব। এই ভাইরাসের হাত থেকে কবে মুক্তি মিলবে কারোর জানা নেই। ইতিমধ্যেই ফাইজারের করোনা প্রতিষেধককে আপদকালীন অনুমোদন দিয়েছে আমেরিকা। সে দেশের একাধিক স্থানে চলছে ফাইজারের টিকাকরণ। তবে ফাইজারের পর এবার তড়িঘড়ি মডার্নার করোনা প্রতিষেধককে অনুমোদন দিতে চাইছে মার্কিন এফডিএ।

আরও পড়ুন: OLX এ বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রীর সংসদীয় কার্যালয়! কিনবেন নাকি?

এ বিষয়ে এফডিএ কমিশনার স্টিফেন হ্যান জানিয়েছেন যে, মডার্নাকে অনুমোদন দিতে দ্রুত কাজ করছেন তারা। বিশেষজ্ঞ দলের ২০ জনের প্রত্যেকেই মডার্নার আপদকালীন অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন। এই একই বিশেষজ্ঞ দলই ফাইজারের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এর ক্ষেত্রে অনুমোদনের বিপক্ষেও পড়েছিল ভোট। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় প্রতিষেধক হিসাবে আপদকালীন অনুমোদন পাবে মডার্না।

যদিও অনুমোদনের বিষয়ে এখনই কোনও কথা বলতে নারাজ মডার্না ও মার্কিন এফডিএর প্রধানরা। তবে ডিসেম্বরেই দুটি করোনা প্রতিষেধক পাওয়ার খবরে উচ্ছ্বসিত মেকারি মেডিক্যাল কলেজের প্রধান ডঃ জেমস হিল্ড্রেথ। তিনি বলেন, “জানুয়ারিতে জিনের সিকোয়েন্স জেনে ডিসেম্বরে দুটি ভ্যাকসিন উপলব্ধ করা একটা বড় প্রাপ্তি।”

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজারের করোনা প্রতিষেধকের টিকাকরণ শুরু হয়েছিল নার্স সান্দ্রা লিন্ডসেকে টিকা দিয়ে। তখন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে সারা বিশ্বকে অভিনন্দন জানিয়েছিলেন। জানা গিয়েছে, এই ফাইজারের করোনা প্রতিষেধককে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। কিন্তু কম ঋণাত্মক তাপমাত্রায়ও সংরক্ষণ সম্ভব মডার্নার।

এবার প্রতিষেধক হিসেবে মডার্নাকে স্বীকৃতি দেওয়ার পথে আমেরিকা! কিন্তু সম্প্রতি ব্রিটেন ও আমেরিকায় ফাইজারের করোনা প্রতিষেধকে অ্যালার্জি দেখা গিয়েছে। সেক্ষেত্রে মডার্না কি আরও বেশি কার্যকরিতার প্রমাণ দেবে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন