SSC Scam: ট্রাক এল টাকা নিতে, ‘বেলঘরিয়া-টালিগঞ্জ কালীঘাটের কাছে ছেলেমানুষ,’ খোঁচা শতরূপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবদনি ব্যুরোঃ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে বুধবার সকালে অভিযান চালায় ইডি। সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমানে টাকা। টালিগঞ্জের ফ্ল্যাটের মতই বিপুল টাকা লুকোনো ছিল এই ফ্ল্যাটেও। এইবার নজরবন্দি বালিগঞ্জের একটি ফ্ল্যাট। বিপুল পরিমানে টাকা মিলেছে এই ফ্ল্যাট থেকে। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে চলছে টাকা গোনার কাজ। ৪০ কোটি টাকা থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। এখন পর্যন্ত গোনা হয়েছে ২২ কোটি টাকা।

আরও পড়ুনঃ ট্রান্সফার পোস্টিং, শিক্ষক পদে নিয়োগ দিতে এই টাকা ঘুষ নেওয়া হয়েছিল! দাবি অর্পিতার

taka 2

মোট ৯ টি টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে। এর মধ্যে ৪ টি জাম্বো মেশিন ও ৫ টি ছোটো মেশিন। ইডি সূত্রে খবর, প্রথম রাউন্ডে ১৫ কোটি টাকা গোনা সম্ভব হয়। তার কিছু ক্ষণের মধ্যেই আরও ৫ কোটি টাকা গোনা হয় বলে খবর পাওয়া যায়। পরে আরও ২ কোটি। ফলে এখনও পর্যন্ত ২২ কোটি টাকা গুনতে পারলেন ব্যাঙ্ককর্মীরা। এ ছাড়াও পাওয়া গিয়েছে প্রচুর সোনার বাট। উদ্ধার হয়েছে রৌপ্যমুদ্রাও।

arpit 3

ট্রাক এল টাকা নিতে, ‘বেলঘরিয়া-টালিগঞ্জ কালীঘাটের কাছে ছেলেমানুষ’, খোঁচা শতরূপের

ট্রাক এল টাকা নিতে, 'বেলঘরিয়া-টালিগঞ্জ কালীঘাটের কাছে ছেলেমানুষ', খোঁচা শতরূপের

২০ কোটি টাকা পেরিয়ে যেতেই ইডির পক্ষ থেকে ট্রাক নিয়ে আসা হয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্যে। পুরো এলাকা ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিছুক্ষনের মধ্যেই টাকার তোলা হবে ট্রাকে রাখা একাধিক ট্রাঙ্কে। সমস্ত ঘটনা নিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ খোঁচা দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘যতই বেলঘরিয়া আর টালিগঞ্জের মধ্যে জোরদার প্রতিদ্বন্দ্বিতা হোক, কালিঘাট খেলতে নামলে বাকিরা কেউ দাঁড়াতে পারবেনা। সব রেকর্ড ভেঙে যাবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন