সুখবর, চলতি সপ্তাহেই নামতে পারে কলকাতার পারদ, জাঁকিয়ে পড়বে শীত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুখবর, চলতি সপ্তাহেই নামতে পারে কলকাতার পারদ। হালকা আমেজ থাকলেও এখনও সেইভাবে দেখা নেই শীতের। ভোর হলেই শিরশিরানী অনুভব হলেও বেলা হতেই শুরু হয় হাঁসফাঁস দশা। তবে কি এখনও পড়বে না শীত? এই প্রশ্ন সকলের মনে আসতেই উত্তর দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি।

আরও পড়ুনঃ খুলে দেওয়া হল রাইস টিউব, কালই বাড়ি ফিরছেন বুদ্ধবাবু।

বুধবার থেকে ধীরে ধীরে বদল ঘটতে পারে অবস্থার। শুক্রবারই ১৫ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। আগামী বৃহস্পতিবার থেকেই গোটা সপ্তাহে মধ্যে যে কোনও একদিন তিলোত্তমায় নামতে পারে পারদ। এক্ষেত্রে জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচেও।

অতএব ডিসেম্বরের মাঝে অবশেষে জাঁকিয়ে শীত অনুভব করতে পারবেন কলকাতাবাসী। এই শীতে জবুথবু হতে হবে জেলাবাসীকেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭.১ ডিগ্রি। এদিন দিনভর মেঘলা থাকবে আকাশ। এমনতাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

সুখবর, চলতি সপ্তাহেই নামতে পারে কলকাতার পারদ। প্রসঙ্গত,ফলে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার কারণে সেভাবে দেখা মেলেনি শীতের। দু-একদিন তাপমাত্রা ১৫-এর নিচে নামলেও সেই আমেজ দীর্ঘস্থায়ী হয়নি। ফলে ফের উর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই বছরের শেষে এই খবরে খুশি শীতপ্রেমী বাঙালি। যদিও এবার অক্টোবরের শেষ থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ভারতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন