নজরবন্দি ব্যুরোঃ গতকাল সকাল ৭ টা নাগাত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই গ্রেফতার কড়া হয় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা কে। সময় তা গত কাল বিকেলের পর। তার ফ্ল্যাট থেকে পাওয়া ২১ কোটি টাকা ও অনন্যা জিনিস বাজেয়াপ্ত কড়া হয়।
আরও পড়ুনঃ পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে, উদ্বিগ্ন অভিভাবকরা
ফ্ল্যাট থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয়েছিল জোকার ইএসআই হাসপাতালে। আর আজ সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার অর্পিতাকে আবারও জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যেতে পারে ইডি। শনিবার অর্পিতাকে গ্রেফতারের পর পার্থর মতোই তাঁকেও জোকার ওই হাসপাতালে নিয়ে গিয়েছিল তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে গাড়িতে করে অর্পিতাকে নিয়ে বেরিয়েছে ইডির দল।

আজ ফের অর্পিতার মেডিক্যাল টেস্ট! নিয়ে যাওয়া হল জোকার ইএসআই হাসপাতালে

শনিবার সন্ধ্যায় অর্পিতাকে বাড়ি থেকে বার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’



