নজরবন্দি ব্যুরোঃ সকাল ৮ টা থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে একটানা জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।৭ ঘন্টার জিজ্ঞাসাবাদে অসুস্থ পার্থ। বেলা ৩ টে নাগাদ অসুস্থ হয়ে পড়লেন তিনি। বাড়িতে উপস্থিত হয়েছেন চিকিৎসক। জানা গেছে, চিকিৎসক ভবানীপুরের বাসিন্দা এবং পার্থ চট্টোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক।
আরও পড়ুনঃ Dilip Ghosh: সীমাহীন দুর্নীতি চলেছে, কটাক্ষ দিলীপ ঘোষ
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তাঁর আইনজীবী অনিন্দ্য রাউতকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বাড়ির বাইরের অপেক্ষা করছিলেন। আরও এক আইনজীবী উপস্থিত হলেও তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি এখন কেমন? তা জানা যায়নি।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়িয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম। অভিযোগ তাঁর আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি। কখনও টাকার বিনিময়ে আবার কখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরী দেওয়ার হয়েছে। সেই নিয়োগের ক্ষেত্রে কত টাকা লেনদেন হয়েছে? আর কারা এই গোটা দুর্নীতির সঙ্গে জড়িত? সবটাই জানতে চাইছে ইডি।
এর আগে অবশ্য আদালতের নির্দেশ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেবার স্কুল সার্ভিস কমিশনে প্রাক্তন উপদেষ্টা কমিটি নিয়ে একাধিক প্রশ্ন করেছিল সিবিআই। সিবিআইয়ের তরফে বারবার অভিযোগ তোলা হচ্ছিল নিয়োগের ক্ষেত্রে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে।
৭ ঘন্টার জিজ্ঞাসাবাদে অসুস্থ পার্থ, তবে কী বিপদ বাড়ছে?

পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সন্দেহ জেগেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চেয়ে বসেন তিনি। প্যান কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সম্পত্তির হিসেব ।
গতমাসেই সিবিআইয়ের থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠায় ইডির আধিকারিকরা। তারপর আজই চলল রাজ্যের ১৩ জায়গায় অভিযান।



