R. Madhavan: বাংলা ছবিতে অভিনয় করতে হলে বাংলা শিখে তবেই করব, জানালেন মাধবন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১ জুলাই মুক্তি পেতে চলেছে আর মাধবন পরিচালিত নতুন ছবি ‘রকেট্রি: দ্য নম্বি এফেক্ট’। এই ছবির জন্য বহুদিন ধরে যে অপেক্ষা করে আছেন মাধবন ভক্তরা তা বলাই বাহুল্য। এবার ছবির প্রচারে কলকাতায় এলেন অভিনেতা।

আরও পড়ুনঃ যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু।

বিজ্ঞানী নাম্বি নারায়ননের বায়োপিক বানিয়েছেন মাধবন। এই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মাধবনকে ৷ ছবি বানাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বলে জানান মাধবন। তিনি বলেন,

33 11

‘অনেকেই জিগেস করেছিল, ছবিতে নাচ গান থাকবে কিনা।’ মাধবনের মতে, কনটেন্ট শুধু রাজা নয়। কনটেন্ট রাজা ও রানী। পরিচালক ও অভিনেতার মধ্য়ে নিজের অভিনেতা সত্তাকেই এগিয়ে রাখেন তিনি। ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালেও বিশেষ স্ক্রিনিংয়ের জায়গা পেয়েছিল এর আগেই ৷

বাংলা ছবিতে অভিনয় করতে হলে বাংলা শিখে তবেই করব, জানালেন মাধবন

বাংলা ছবিতে অভিনয় করতে হলে বাংলা শিখে তবেই করব, জানালেন মাধবন

35 8

তামিল, হিন্দি এবং ইংরেজি মোট তিনটি ভাষায় আসতে চলেছে এই ছবি ৷ তিলোত্তমায় এসেও ভীষণ খুশি অভিনেতা ৷ বাংলা ছবি করার প্রসঙ্গে তিনি বলেন, যদি কখনও বাংলা ছবিতে অভিনয় করতে হয় তাহলে অবশ্যই তিনি অভিনয় করতে চাইবেন বাংলা ভাষাটা ভাল করে শিখে তবেই ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন