ব্যবসায় মন্দার কারনে দেশ জুড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হোটেল বুকিং সংস্থা ওইয়োর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যবসায় মন্দার কারনে দেশ জুড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হোটেল বুকিং সংস্থা ওইয়োর ।করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের প্রভাবে কাজ খুইয়েছে হাজার হাজার মানুষ। দেশে বেকারত্ব হয়েছে আকাশছোঁয়া।বিভিন্ন সংস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে অথবা কমিয়ে এনেছে তাদের ব্যাবসার পরিসর। ফলে কাজের আকাল দেখা দিচ্ছে দেশে।

আরও পড়ুনঃস্কুল পড়ুয়াদের চাপ কমাতে উদ্যোগী কেন্দ্র, ক্লাস টু পর্যন্ত আর হোমওয়ার্ক নয়।

এমন অবস্থায় করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের জন্য দেশ জুড়ে কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিল হোটেল বুকিং এ অনলাইন সংস্থার অন্যতম বড় নাম ওইয়ো।সুত্রের খবর গত এক সপ্তাহে ওইয়ো হোটেল অ্যান্ড হোমস নামের ওই সংস্থা দেশজুড়ে তাদের অপারেশন টিমের প্রায় ৩০০ কর্মীকে ছাঁটাই করেছে। কম কর্মী দিয়ে আপাতত লাভের রাস্তায় ফিরতে চাইছে তারা। তাই যে সমস্ত জাইগায় লকডাউনের পর ব্যাবসা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব জাইগায় মুলত কর্মী ছাঁটাই করা হয়েছে। এছাড়া ব্যাবসায়িক মন্দা কাটাতে আরও বেশ কিছু নতুন নিয়ম আনতে চলেছে তারা।

যেমন এখন থেকে হোটেল পার্টনারের কাছেও টাকার অংশীদারী ভাগ চাইবে এই সংস্থা।এখন থেকে তারা মিনিমাম গ্যারান্টি দিতে পারে অথবা হোটেল চত্বরে ম্যানেজমেন্ট কর্মী সরবরাহ বন্ধ করতে পারে। এই নতুন রেভেনিউ শেয়ারিং মডেলে গোটা প্রক্রিয়ার দায়বদ্ধতা হোটেল মালিকেরই । পাশাপাশি মার্কেটিংয়ের কাজ করবে ওয়ো হোটেলস্ অ্যান্ড হোমস্। লকডাউন শুরুর ঠিক আগে প্রায় ১৪০০ কর্মী ছাঁটাই করে তারা। ব্যায়ভার কমিয়ে লাভ বাড়াতে কর্মীদের বেতনেও হ্রাস করে তারা। এবার দ্বিতীয়বার তারা ছাঁটাই এর পথে গেল।

ব্যবসায় মন্দার কারনে দেশ জুড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হোটেল বুকিং সংস্থা ওইয়োর ।অন্যদিকে করোনার কারনে লভ্যাংশ প্রায় ৯৫ শতাংশ কমে যাওয়ায় কিছুদিন আগেই মে মাসে ১৪০০ কর্মীকে ছাঁটাই করে বিখ্যাত ক্যাব সংস্থা ওলা। লকডাউনের কারণে দেশের অর্থনীতি ঠেকেছে তলানিতে।লাভ না থাকায় একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাই এর মত কোঠর সিদ্ধান্তের পথে হাঁটতে বাধ্য হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন