নজরবন্দি ব্যুরোঃ গতকাল জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। আফগানিস্তানের রাজধানীর গুরুদ্বারের পাশে হঠাৎই দু’টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকালের হামলার দায় স্বীকার করে নিল আইসিস। সেইসঙ্গে জঙ্গি সংগঠনের তরফে দেওয়া হল বিস্ফোরক বয়ান।পয়গম্বর মহম্মদকে আপমানের বদলা বলে জানাচ্ছে সংগঠনটি। এমনটাই সূত্রে খবর।
আরও পড়ুনঃ Covid 19: আজ দেশে ও রাজ্যের করোনা পরিস্থিতি এক নজরে
তাঁদের বক্তব্য, পয়গম্বর মহম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণেই এই হামলা করা হয়েছে। এখন বদলা নিতে হিন্দু ও শিখদের টার্গেট করা হয়েছে। যারা যারা হিন্দু এবং শিখদের রক্ষা করার চেষ্টা করছে, তাদেরও রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি।
ইসলামিক স্টেট খোরাসান নামের জঙ্গি সংগঠনটি নিজস্ব সংবাদমাধ্যমে জানিয়েছে, হিন্দু, শিখদের এবং তাঁদের যে কাফেররা রক্ষা করার চেষ্টা করছে তাঁদের টার্গেট করে এই হামলা করা হয়েছে। আল্লাহর দূতকে সমর্থনের বার্তা দিতেই এই হামলা চালানো হয়েছে। ওই জঙ্গি সংগঠনটি জানিয়েছে, গতকাল কাবুলের গুরুদ্বারে তাদেরই এক সদস্য হিন্দু এবং শিখদের ওই ধর্মস্থানের প্রহরীকে হত্যা করে। পরে ভিতরে ঢুকে পৌত্তলিকদের উপর গুলি চালিয়েছে।

শনিবার সাতসকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, আফগানিস্তানে কাবুলের গুরুদ্বারের পাশে হঠাৎই দু’টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেই সঙ্গে গুরুদ্বারের অন্দর থেকে ভেসে এসেছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলির আওয়াজ। ঘটনায় দুই জন আফগান শিখের মৃত্যুর খবর মেলে। আহত হন ৭ জন।
কিছুদিন আগেই আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তালিবান সকারের সঙ্গে বৈঠক কর ভারতীয় প্রতিনিধি দল। তারপরেই এই হামলা। প্রাথমিক ভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা বলে মনে করছে তালিবান সরকারের পুলিশ। ঘটনার কথা জানার পরেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।
পয়গম্বর মহম্মদকে আপমানের বদলা! দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত

ঘটনার তীব্র নিন্দা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে প্রধানমন্ত্রীর বার্তা,”কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারের কাপুরুষোচিত হামলায় আমি স্তম্ভিত। আমি এই বর্বর হামলার নিন্দা করছি। আমি পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করি।” ঘটনার পর থেকেই তৎপর হয়েছে বিদেশমন্ত্রক। আফগানিস্তানে আটকে থাকা সমস্ত শিখ এবং হিন্দুদের ফিরিয়ে আনার জন্য জরুরী ভিত্তিতে ই ভিসা দেওয়া শুরু হয়েছে।



