২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে হঠাৎই হারিয়ে গেল নেপালের বিমান, বিমানে ৪ ভারতীয় ছিলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকালে মাঝ আকাশে হঠাৎই হারিয়ে যায় নেপালের  এক বিমান। তারা এয়ারলাইনের একটি বিমান ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল।

আরও পড়ুনঃ ১০ জুনের মধ্যে রিপোর্ট চাইবে আদালত, তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই

কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৫৫ নাগাদ হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমান।

২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে হঠাৎই হারিয়ে গেল নেপালের বিমান
২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে হঠাৎই হারিয়ে গেল নেপালের বিমান, বিমানে ৪ ভারতীয় ছিলেন

ওড়ার পর খানিক ক্ষণের মধ্যে বিমানটি রেডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে বার করা জন্য একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

15 20

যাত্রীদের মধ্যে ৪ জন ভারতীয় ৪ জন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা নেপালি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়ার দেশ নেপালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে। এই বিমানটি নিখোঁজ হওয়ার পরে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

16 20

২২ যাত্রী নিয়ে মাঝ আকাশে হঠাৎই হারিয়ে গেল নেপালের বিমান, বিমানে ৪ ভারতীয় ছিলেন

শেষবার বিমানটিকে মুস্তাং জেলার আকাশের ওপর দেখা গিয়েছিল। তারপরে সেটি মাউন্ট ধৌলগিরির দিকে বাঁক নেয়। তারপর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বিমানটির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন