দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অতিমারি করোনার জন্যে দীর্ঘ দু’বছর ধরে প্রায় সব এওকমের অনুষ্ঠানই বন্ধ ছিল বলেই চলে। কিন্তু তার মাঝেই অনেকে তাঁদের শুভ কাজ অর্থাৎ বিবাহের মত শুভ কাজটি অনেকেই চুপিসারে সেরে ফেলেছেন। আর সেটা টলিউড হোক বা বলিউড, তারকাদের মধ্যেও যেন তার একটা প্রভাব ফেলেছে। তাই এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা (Arjun-Malaika)! নিজের কান-কে বিশ্বাস করতে পারছেননা? এখন ভাবছেন এটা সত্যি কি না? তাহলে জানুন আসল সত্যি কি…

আরও পড়ুনঃ পল্লবী বাড়ি না থাকলে একাধিকবার ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা, বিস্ফোরক পরিচারিকা

হ্যাঁ ঠিকই পড়ছেন। অবশেষে দুই বলি তারকা আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন চলতি বছরের শেষে। তবে তারিখ নিয়ে এখনও কোনও সুস্পষ্ট খবর না মিললেও নভেম্বর বা ডিসেম্বরেই এই শুভ কাজ সম্পন্ন হতে পারেন তাঁরা, এমনই খবর সংবাদ মাধ্যম সূত্রে।

দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?
দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?

২০১৯ সালে মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অর্জুন কাপুর। সেদিন ছিল অর্জুনের (Arjun Kapoor) ৩৪ তম জন্মদিন। তারপর থেকে নানা জায়গায় দুইজনকে এক সঙ্গে দেখা গেছে। তা কোনও পার্টি হোক বা সিনেমার প্রিমিয়ার, একে অপরের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন তাঁরা। আবার ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিতেও দেখা গেছে তাঁদের।

দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?
দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অর্জুন এবং মালাইকা (Arjun-Malaika) এই বছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ মাধ্যম লিখেছে যে, দুই জনেই শীতকাল খুব পছন্দ করেন। তাই তাঁদের বিয়েটাও শীতকালেই সারতে আগ্রহী এই দুই তারকা।

সূত্রের খবর, খুব শীঘ্রই এই যুগল (Arjun-Malaika) একটি পার্টি দিতে চলেছেন। সেখানেই হবে গ্র্যান্ড ঘোষণা। কারা কারা থাকতে পারেন এই পার্টিতে? ওই সূত্রের দাবি, পার্টিটি শুধুমাত্র ইন্ডাস্ট্রির খুব ঘনিষ্ঠ সদস্য এবং পরিবারের সদস্যদের নিয়ে করা হবে। কাপুর পরিবার এবং মালাইকার বাবা-মাও থাকবেন। এছাড়াও করিনা কাপুর ও সইফ আলি খানরাও উপস্থিত থাকতে পারেন।

দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?

দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?
দীর্ঘ জল্পনার পর এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন Arjun Kapoor, কিন্তু প্রশ্ন পাত্রীকে?

আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই বলি পাড়ায় গুজব ছড়াতে থাকে যে অর্জুন কাপুরের সঙ্গে ডেট করছেন মালাইকা আরোরা। প্রথম প্রথম সবটাই ছিল কানাঘুষো। তবে জল্পনার অবসান ঘটান তাঁরাই। নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন