নজরবন্দি ব্যুরোঃ পল্লবী বাড়ি না থাকলে একাধিকবার ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা, টেলি তারকা পল্লবী দে’র (Pallabi Dey Death) মৃত্যু রহস্যে ফের সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পল্লবীর বাবা নীলু দে অভিযোগ করেছিলেন যে, ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁর মেয়ে! যে অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য পড়ে যায়। এবার সেই অভিযোগের সুর শোনা গেল পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার গলায়।
আরও পড়ুনঃ কানের উদ্বোধনী সন্ধ্যায় সেন্টার অফ অ্যাট্রাকশন হলেন Deepika Padukone


পল্লবীর অনুপস্থিতিতে নাকি একাধিক বার গরফার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। এমনই দাবি করলেন প্রয়াত অভিনেত্রীর পরিচারিকা। সাগ্নিক এবং পল্লবীর মধ্যে নিত্যদিন ঝগড়া এবং কথা-কাটাকাটি হত বলেও দাবি করেছেন সেলিমা। তাঁর বক্তব্য, ‘দিদি (পড়ুন পল্লবী দে) বাড়ি না থাকলে ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা।’ তিনি আরও জানিয়েছেন, সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার ঘনিষ্ট সম্পর্ক খুব একটা ভাল লাগত না তাঁর।

মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় পল্লবী দে-র লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে। তার পরই এই চাঞ্চল্যকর দাবি উঠে এল পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দারের কাছ থেকে। বুধবার সকালে গরফা থানায় উপস্থিত হন সেলিমা। তিনি দাবি করেছেন, পল্লবীর অনুপস্থিতিতে সাগ্নিকের সঙ্গে দেখা করতে একাধিক বার ফ্ল্যাটে এসেছিলেন বান্ধবী ঐন্দ্রিলা সরকার।
সাগ্নিক এবং ঐন্দ্রিলার ঘনিষ্ঠতা তাঁর ভাল লাগেনি বলেও সেলিমা জানিয়েছেন। তাঁর আরও দাবি, ইদের দিনে ওই ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। গত শুক্র এবং শনিবার পার্টি করতে ওই ফ্ল্যাটটিতে আসেন সাগ্নিকের বন্ধুরা। সেখানেও উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা।


সেলিমা পুলিশকে আরও জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ রবিবার তাঁকে নিয়ে সাঁতরাগাছির বাড়িতে যাওয়ার কথা ছিল পল্লবীর। কিন্তু সকালে সেলিমা ফোনে পল্লবীকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না। এই নিয়ে ফোনে দু’বার পল্লবীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় বলেও সেলিমা জানিয়েছেন। এর পর দুপুরবেলায় তিনি পল্লবীর মৃত্যুর খবর পান।
রবিবার গড়ফার (Garfa) ফ্ল্যাট থেকে মেলে অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ (Pallabi Dey Death)। সেই থেকে এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পল্লবীর পরিবার এই মৃত্যুর জন্য তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিকে কাঠগড়ায় তোলে। সাগ্নিকের নামে প্রতারণা, আর্থিক তছরুপ, শারীরিক নির্যাতন এবং খুনের অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা। সেই অভিযোগ পেয়ে দফায় দফায় জেরার করার পর মঙ্গলবার বিকেলে সাগ্নিককে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ।
পল্লবী বাড়ি না থাকলে একাধিকবার ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা, বিস্ফোরক পরিচারিকা

তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয় পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকাকে। বুধবার থানায় আসেন সেলিমা নামে ওই পরিচারিকা। সেলিমার কাছ থেকে পুলিশ প্রধানত পল্লবী ও সাগ্নিকের মধ্যে সম্পর্ক কেমন ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করে। জানা গেছে সেই জিজ্ঞাসাবাদের সময়েই সেলিমা জানান, রবিবার পল্লবীর সঙ্গে তাঁর হাওড়ার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। সে কথা ফোনে জানালে রাগ করেন পল্লবী। দুপুরবেলায় খবর পান পল্লবী মারা গেছেন।







