নজরবন্দি ব্যুরোঃ ‘সরকার কখনই বলেনি গোটা দেশকে ভ্যাকসিন দেওয়া হবে!’ আজ জানিয়ে দিল কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রক! এখন দেশের ১৪০ কোটি নাগরিক তাকিয়ে রয়েছে ভ্যাকসিনের দিকে। দেশজুড়ে চলছে প্রায় ৩টি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রী প্রায় ফি সপ্তাহ ভ্যাকসিন নিয়ে রিপিট করেন একই কথা। ভ্যাকসিন আসছে, ২১ সালের জুন জুলাইয়ের মধ্যেই প্রায় ২৫-৩০ কোটি মানুষ চলে আসবেন ভ্যাকসিনের আওতায়!
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের ব্যাপক বিক্ষোভ, পুলিশি সহায়তায় মুক্ত হলেন লকেট!
কেন্দ্রের সরকার রাজ্য গুলোকে ইতিমধ্যেই কিভাবে জনগন কে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে পরিকল্পনা করতে বলেছে। কোভিড যোদ্ধাদের তালিকা তৈরি, এই পরিস্থিতিতে মন্ত্রী মশাই নিজে সামনে না এসে সচিবদের দিয়ে যে ঘোষণা করালেন তাতে মাথায় বজ্রাঘাত পরল ভারতবাসীর। আজ স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, “আমি এটা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে সরকারের তরফে গোটা দেশকে ভ্যাকসিনেশন করা হবে, একথা কখনই বলা হয়নি। টিকাকরণের পুরো বিষয়টি নির্ভর করবে ভ্যাকসিনের কার্যকারীতার উপর। সংক্রমণের ধারাকে রুখতে পারাই আসল কাজ।”
আইসিএমআর-এর প্রধান ডা: বলরাম ভার্গব বলেন, “আমাদের মূল লক্ষ্য এই ভাইরাসকে আটকানো। সেক্ষেত্রে যারা গুরুতর আক্রান্ত তাঁদেরকে আগে ভ্যাকসিন দেওয়া এবং সংক্রমণের চেনটিকে ভেঙে দেওয়া। তাহলে আর গোটা দেশকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে না।”



