বিজেপি কর্মীদের ব্যাপক বিক্ষোভ, পুলিশি সহায়তায় মুক্ত হলেন লকেট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি কর্মীদের ব্যাপক বিক্ষোভ, পুলিশি সহায়তায় মুক্ত হলেন লকেট! দলের কর্মীসভাতে যোগ দিয়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাও আবার নিজের লোকসভা কেন্দ্রেই! ঘটনাস্থল হুগলির পান্ডুয়ার পাঁচগড়া গ্রাম। কর্মীবিক্ষোভের সময় লকেটের সাথে উপস্থিত ছিলেন বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ ২০২১ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা পর্ষদের।

কিন্তু কেন এই বিক্ষোভ? সূত্রের খবর, বিজেপি কর্মীদের নিয়ে লকেট মঙ্গলবার একটি বৈঠক করেন পাণ্ডুয়ার পাঁচগড়ায়। সেখান থেকে তাঁর যাওয়ার কথা ছিল পাঁচগড়ার একটি কালী মন্দিরে। নির্ধারিত সূচী অনুযায়ী সেখানে তাঁর পুজো দেওয়ার কথা ছিল। সাংসদ আসবে শুনে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জমায়ের করেছিলেন মন্দির প্রাঙ্গনে। কিন্তু লকেট সেসব কে তোয়াক্কা না করে গাড়িতে উঠে পড়েন!

দলের কর্মীদের সাথে এহেন আচরণে বিস্মিত হন স্থানীয় বিজেপি কর্মীরাও। কয়েকশো বিজেপি কর্মী সাথে সাথেই ঘিরে ফেলেন সাংসদের গাড়ি। তাঁরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন সাংসদ কে ঘিরে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সাংসদের গাড়িকে মুক্ত করে। ঘটনার প্রসঙ্গে বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘সকাল থেকে মণ্ডলে মণ্ডলে কর্মিসভা চলছে। পাঁচগড়ায় একটি কর্মিসভার পর স্থানীয়েরা চাইছিলেন সাংসদ কালী মন্দিরে যান। কিন্তু অন্য কর্মসূচি থাকায় তিনি সেখানে যেতে পারেননি।’’

পাশাপাশি বিক্ষোভের কথা মেনে নিয়েছেন লকেটও। তিনি বলেন, ‘‘রাজ্য স্তর থেকে কর্মসূচি ঠিক করা ছিল। এমনিতেই আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। প্রায় আড়াই ঘণ্টা দেরিতে চলছিলাম। ওখানে কিছু লোক রাস্তায় আমার গাড়ি আটকায়। সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আরও দেরি হয়ে যেত। সে কারণে ওখানে যেতে পারেনি। তবে আমি ওঁদের বলেছি, আবার দেখা করে যাব।’’ যদিও পরে পাণ্ডুয়া বিধানসভা পাঁচঘড়া মতুয়া ঠাকুরবাড়ি পরিদর্শন করেন লকেট চ্যাটার্জী ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন