স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্র নেই। তবুও স্কুল বাঁচাতে নিজেই আগলে পড়ে রয়েছেন শিক্ষিকা। এখন বদলি চান তিনি। তাহলে স্কুলের কী হবে? তাই স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের ঘটনা। মাধবকাটি জুনিয়র হাইস্কুলের ঘটনায় নজিরবিহীন সিদ্ধান্ত আদালতের।

আরও পড়ুনঃ Jitendra Tiwari: বাংলা জিততে চান, বাংলার মানুষের মন জয় করতে দিন, জল্পনা বাড়ালেন জীতেন্দ্র তিওয়ারি

সূত্রের খবর, মাধবকাটি রমাপুর জুনিয়র হাইস্কুলে শুরু থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অবধি চলছিল ক্লাস। প্রত্যেক শ্রেণীতেই নিজেই ক্লাস নিচ্ছিলেন ইতিহাসের শিক্ষক সুস্মিতা মিত্র। কিন্তু সুযোগ সুবিধা না থাকার কারণে কমতে থাকে পড়ুয়াদের সংখ্যা। চলতি বছরে যা শূণ্যে ঠেকে। বদলি চেয়ে শিক্ষা দফতরের কাছে আবেদন করেন। কিন্তু সমস্যার কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।

কলকাতা উচ্চ আদালত - উইকিপিডিয়া

মামলাকারীর দাবী, মাধবকাটি জুনিয়র হাই স্কুলে শিক্ষকের সংখ্যা কম। সেখানে পর্যাপ্ত পরিমাণ মিড ডে মিল পৌছায় না। স্কুল বাঁচাতে কী করা হয়েছে? জেলা পরিদর্শকের কাছে জানতে চায় আদালত। এরপরেই আদালতের কাছে স্কুল পরিদর্শক জানান, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিন্তু কেউ রাজি হয়নি।

স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক, নির্দেশ হাই কোর্টের 

স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক, নির্দেশ হাই কোর্টের 
স্কুল বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক, নির্দেশ হাই কোর্টের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যেহেতু ওই স্কুলে ছাত্রছাত্রী নেই। তাই শিক্ষিকাকে আটকে রাখার প্রয়োজন নেই। একজনের পক্ষে ২২৪ কিলমিটার গিয়ে রোজ ৪ টে ক্লাস নেওয়া সম্ভব নয়। তাই সুস্মিতাকে বদলি করা হোক। শিক্ষা দফতর ওই স্কুলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে। কী ব্যবস্থা নেওয়া হবে? তা একমাসের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন