নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার উত্তরবঙ্গ পৌঁছে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির ১৭ জন বিধায়ক। সেখানে পরিবারকে সমস্তরকম আইনি সাহায্যের আশ্বাস দেয় বিজেপি। দরকার পড়লে সিবিআই তদন্তের দাবি করুন, নির্যাতিতার পরিবারকে পরামর্শ দেন বিরোধী দলনেতা।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: আলাদা উত্তরবঙ্গ চাই, এবার দাবী শুভেন্দুর
এদিন পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু বলেন, এই নৃশংস বর্বোরচিত মর্মান্তিক ঘটনা একেবারে সমর্থন যোগ্য নয়। এখানকার রাজবংশী সমাজের মানুষ আমাদের বলছে বিগত কয়েক বছরে এই ধরনের ঘটনা দেখিনি। রামপুরহাট, বগটুইয়ের ঘটনার পর বেশ কিছু সমাজবিরোধী তাঁরা উৎসাহিত হয়ে ১৪ বছরের একটি নাবালিকা মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে।
প্রবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নির্যাতিতা মৃত্যুর আগে তার বাবাকে বলে গেছে যারা তাঁর ওপর অত্যাচার করেছে তাঁদের ফাঁসির শাস্তি চাই। আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়া কথাও জানিয়েছেন।

এরপর পরিবারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশ এখন বিরোধীদের চাপে পড়ে তৎপরতা দেখাচ্ছে, কিন্তু ধর্ষকরা বেরিয়ে আসবে। এসে আপনাকে হুমকি দেবেতাই অভিযুক্তরা জেলে থাকাকালীন ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে শাস্তির দাবি জানাতে হবে। সেইসঙ্গে সিবিআই তদন্তের জন্য আবেদন জানানোর কথাও পরিবারের উদ্দেশ্যে জানান শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা ও শুভেন্দুর কথার সাথে সায় দেন সেখানে। এরপরেই শুভেন্দু নির্যাতিতার পরিবারকে আইনি সাহায্য ও আর্থিক সহয়তা করার আশ্বাস দিয়ে বলেন, এরা খুবই গরিব দিন খাওয়া দিন আনা পরিবার। কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়।
যদিও পরিবারের দাবী গত কয়েকদিন ধরেই পুলিশে তৎপরতায় সন্তুষ্ট তাঁরা। তাই এখনই সিবিআই তদন্ত চাইছেন না। তবে আগামী দিনে তদন্তে গাফিলতি দেখা দিলে সিবিআই তদন্তের দাবি জানাবেন। এমনটাই দাবি নির্যাতিতার মা এর। তবে এর পিছনে কোনও চাপ আছে বলে মনে করছেন না শুভেন্দু অধিকারী।
দরকার পড়লে সিবিআই তদন্তের দাবি করুন, ময়নাগুড়ির পরিবারকে সমস্ত সাহায্যের আশ্বাস শুভেন্দুর

অপরদিকে এলাকার মহিলাদের বেআইনি ভাবে মদ বিক্রি বন্ধ করতে মহিলাদের এগিয়ে আসার আবেদন করেছন শুভেন্দু অধিকারী। এই কাজ মহিলারাই করতে পারবে বলে দাবি করেন শুভেন্দুর।



