নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ এর আগে তাঁর দলের একাধিক নেতারা পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব হয়েছিলেন। এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি সহ আলাদা উত্তরবঙ্গ চাই, দাবী জানালেন তিনি।
আরও পড়ুনঃ Maoist Poster: ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টার, এবার সিমলাপালে
আজই ময়ানগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দলের। তাই শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত হন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গকে একটি দুর্নীতিমুক্ত রাজ্য তৈরী করার।তাই আমরা এক বৃহৎ আন্দোলনে নামবো।

এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মুসলমানদের তোয়াজ করে চলতে চলতে উনি কলকাতাকে পাকিস্তান করে নিতে চাইছেন। এটা আমরা কোনমতেই হতে দেবো না। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বাংলাতে এই অবস্থা চলছে বহুদিন থেকেই। তাই আমরা এই সব তৃণমূল কংগ্রেসের অত্যাচার বন্ধ করে দেবো।বাংলাতে আর তৃণমূল কংগ্রেসের আধিপত্য থাকবে না।তাই আমরা দাবী জানাচ্ছি যাতে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া হয়।
তাঁর কথায়, রাজ্যের উদাসীনতার বিরুদ্ধে উত্তরবঙ্গের যে ক্ষোভ রয়েছে, তাকে আমি সঠিক বলে মনে করি। কিন্তু পৃথক রাজ্য বা রাজ্য ভাগের বিষয় নিয়ে দল যখন সিদ্ধান্ত নেবে, তখনই কিছু বলব , এখন আলাদা করে কিছু বলার নেই।
আলাদা উত্তরবঙ্গ চাই, এবার দাবী শুভেন্দুর

এর আগে পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এরপর পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব হয়েছিলেন মালতি রাভা সহ একাধিক বিজেপি বিধায়করা। সম্প্রতি ২ মে থেকে একটানা স্কুল ছুটি ঘোষণার বিপক্ষে গিয়ে পৃথক উত্তরবঙ্গের দাবীতে সওয়াল করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার শুভেন্দু মুখেতেও একই উবাচ।



