ফেডারেশনের সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তোলপাড় ভারতীয় ফুটবল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রঞ্জিত বাজাজের তোলা অভিযোগে তোলপাড় ভারতীয় ফুটবল। সোমবার রাতে মিনার্ভা পাঞ্জাব অ্যাকা়ডেমি এবং দিল্লি এফসি’র কর্ণধার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাসের বিরুদ্ধে দুই মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ মালিকানা বদলের পর এবার সিইও বদল? কী হবে অন্যান্য কর্মীদের

টুইটারে তিনি দাবি করেন, কর্মস্থলে দুই মহিলা কর্মীকে যৌন হেনস্থা করেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব। রঞ্জিত বাজাজের বক্তব্য, ‘কুশল দাস পদত্যাগ করুন। নয়তো আমি আপনার যাবতীয় কীর্তি ফাঁস করে দেব। যা এতদিন প্রফুল্ল প্যাটেল লুকিয়ে রেখেছিলেন।

ফেডারেশনের সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তোলপাড় ভারতীয় ফুটবল

অনেক হয়েছে। আপনি একজন দৈত্য যাকে থামানো খুব জরুরি। এভাবে আপনাকে আর কোনও জীবন নষ্ট করতে দেব না।’ এই ঘটনা নিয়ে তোলপাড় ভারতীয় ফুটবল। অপর দিকে এই নিয়ে ফেডারেশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে,

ফেডারেশনের সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তোলপাড় ভারতীয় ফুটবল

‘রঞ্জিত বাজাজের যাবতীয় অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। তার কোনও প্রমাণ নেই। এই অভিযোগে ফেডারেশন এবং কুশল দাসের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

5 14

ফেডারেশনের সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তোলপাড় ভারতীয় ফুটবল

ফেডারেশনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, পরবর্তী সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে চান রঞ্জিত বাজাজ। সেই কারণেই বর্তমান সচিব কুশল দাস এবং সভাপতি প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন