Weather Updates: নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তীব্র দাবদাহ থেকে সাময়িকভাবে হলেও রেহাই পেতে চলেছে রাজ্যবসী। পয়লা বৈশাখ এসেই গেল। কিন্তু পয়লা বৈশাখে কি আনন্দে মাততে পারবে বাঙালি? ইতিমধ্যেই পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পয়লা বৈশাখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বাঙালির। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গই নয় এবার সুখবর দক্ষিণবঙ্গেও। তবে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি, থাকছে ৫ মহিলার দল 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অপরদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকেই বৃষ্টিপাত হবে বীরভূম, মুর্শিদাবাদে। যদিও এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে
নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে

আজ, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোচবিহার জেলার বেশ কিছু অংশে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়েই তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আগামী ৪-৫ দিনের তাপমাত্রায় সেভাবে কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে, কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) এখনও ঊর্ধ্বমুখী। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতারণ পরিমাণ থাকবে ৮৪ শতাংশ।

নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে

নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে
নববর্ষে খুশির খবর দিলো হাওয়া অফিস, কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু রাজ্যে

আগামী চার দিন উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। আজ, বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন