নজরবন্দি ব্যুরোঃ দশদিনে এই নিয়ে ন’বার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। যার প্রভাব পড়েছে শহর কলকাতায়। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। একইসঙ্গে লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। ফলে বৃহস্পতিবার কলকাতায় প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা।
আরো পড়ুনঃ Rampurhat Incident: ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই, ধৃত মোট ছয়
Petrol Rate in Indian Rupees (₹)
Afghanistan: 66.99
Pakistan: 62.38
Sri Lanka: 72.96
Bangladesh: 78.53
Bhutan: 86.28
Nepal: 97.05
India: 101.81সদ্য প্রকাশিত
তৃণমূলের প্রতীক কি কোনও পক্ষই পাবে না? বৃহস্পতিবার ফের শুনানি, কমিশনের সিদ্ধান্ত ঘিরে বাড়ছে জট
আবার বাড়ল সিগারেটের দাম, ৪২৮ টাকা ‘ক্লাসিক কানেক্ট’, ৮৯ টাকা ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’प्रश्न न पूछो ‘फ़क़ीर’ से, कैमरा पर बाँटे ज्ञान।
जुमलों से भरा झोला लेकर, लूटे हिंदुस्तान॥#MehangaiMuktBharat— Rahul Gandhi (@RahulGandhi) March 31, 2022
পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পরেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করল কেন্দ্র সরকার। দশ দিনে ন’বার বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে লিটারপিছু ৬.৬৮ টাকা ও ৬.৪৩ টাকা করে। ক্রমাগত উর্ধ্বমুখী জ্বালানি তেলের দামে নাভিশ্বাস আম জনতার। বৃহস্পতিবার এর প্রতিবাদে বিজয় চকে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। মিছিলের পুরভাগে রয়েছেন রাহুল গান্ধী, অধীর রঞ্জন চোধুরীরা।
কেন্দ্র সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, গত ১০ দিনে ৯ বার বেড়েছে জ্বালানির দাম। যত তাড়াতাড়ি সম্ভব মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুক সরকার। আজ দিনভর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে কংগ্রেস।
দশ দিনে ন’বার বাড়ল জ্বালানি তেলের দাম, বিজয় চকে ধর্নায় কংগ্রেস
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবারই কলকাতার রাস্তায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গোলপার্ক থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা।



