দেশকে পেছনে ঠেলে দেওয়া ছাড়া কাজের কাজ কিছুই করেনি বিজেপি, বিস্ফোরক কে চন্দ্রশেখর রাও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশকে পেছনে ঠেলে দেওয়া ছাড়া কাজের কাজ কিছুই করেনি বিজেপি, চা বিক্রি ছেড়ে এখন স্টেশন বিক্রি করছেন। রেলের বেসরকারিকরণের প্রয়োজন কী? প্রশ্ন তুললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এক সময় নরেন্দ্র মোদির বন্ধু হিসেবে পরিচিত টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। এখন তাঁর গলায় শোনা যাচ্ছে মোদি বিরোধী সুর। সংসদে যে কোন বিল পাশ করার ক্ষেত্রে সব সময়ে বিজেপির পক্ষেই থেকেছে টিআরএস।

আরও পড়ুনঃ ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক দিলেন মোদি

তাহলে হঠাৎ এমন কি হল যার কারণে দুঃসময়ের সাথি বিরোধীদের সুরে কথা বলছেন, প্রশ্ন উঠছে রাজনৈতীক মহলে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও-এর দাবী, মানুষের জন্য কাজ করছেন না নরেন্দ্র মোদি। ৬ বছরে বিজেপির সাফল্য বলতে কিছুই নেই। দলের ভুয়ো প্রচার এবং দেশকে পেছনে ঠেলে দেওয়া ছাড়া কাজের কাজ কিছুই করেনি তারা।

বরং যারা কাজ করেছে তাদের নিয়েও ভুল তথ্য তুলে ধরা হচ্ছে মানুষের সামনে। তাঁর মতে সোশ্যাল মিডিয়াকে অ্যান্টি-সোশ্যাল মিডিয়ায় পরিণত করেছে নরেন্দ্র মোদির দল। জম্মু-কাশ্মীর, পুলওয়ামা ও পাকিস্তান নিয়ে দেশবাসীকে ভুল বোঝানো হচ্ছে বলে দাবী করেন কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত, বুধবার হায়দরাবাদে সাংসদ, বিধায়কদের নিয়ে হায়দরাবাদ পুরনিগমের নির্বাচনি কৌশল ঠিক করতে বৈঠক করেন কে চন্দ্রশেখর রাও।

বৈঠকে ভোট যুদ্ধে টিআরএস-এর মূল বিরোধী হিসাবে বিজেপি-কে তুলে ধরা হয়। উল্লেখ্য, মাত্র বছর দেড়েক আগেও তেলেঙ্গানায় প্রধান বিরোধী রাজনৈতিক দল ছিল কংগ্রেস। কিন্তু গত লোকসভা নির্বাচন থকেই সেখানে মাথা চাড়া দিয়ে বৃদ্ধি পেতে শুরু করে বিজেপি। সম্প্রতি রাজ্য নির্বাচন ও উপনির্বাচনেও ভালো ফল করেছে গেরুয়া শিবির। কংগ্রেসের আসন গুলিও বিজেপির দখলে গেছে। তাই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের নেতাদের সতর্ক বার্তা দিলেন টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। বিজেপিকে একচুল জায়গা ছাড়তে নারাজ মোদির এক সময়ের বন্ধু কেসিআর।

দেশকে পেছনে ঠেলে দেওয়া ছাড়া কাজের কাজ কিছুই করেনি বিজেপি, তাই বিজেপিকেই মূল বিরোধী হিসাবে ঘোষণা করলেন তিনি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, আবারও একত্রিত করা হবে সমস্ত বিরধী দল গুলিকে। আগামী ডিসেম্বরেই হায়দরাবাদে বিরোধীদের মহাসমাবেশের ডাক দেবেন তিনি। কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হবে না কংগ্রেসকে। এখন দেখার বিষয় কোন কোন রাজনৈতীক দল সারা দেবে কেসিআর-এর ডাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন