Covid Update: অনেকটাই নিয়ন্ত্রনে করোনা সংক্রমণ, চতুর্থ ওয়েভের সম্ভাবনা ওড়াল বিশেষজ্ঞরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২০২০ সালের মার্চ থেকেই ভয়াবহ আকৃতি ধারন করেছিল করোনা। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে ছিল গোটা বিশ্বে। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। বিভিন্ন প্রতিকূলতা জয় করে এগিয়েছে গোটা দেশ। করোনার প্রথম ওয়েভে যেমন দেখা দিয়েছিল কর্মহারা মানুষদের হাহাকার। ঠিক তেমন ভাবেই দ্বিতীয় ওয়েভে দেখা দিয়েছিল অক্সিজেনের সঙ্কট। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রনে করোনা সংক্রমণ।পাশাপাশি চতুর্থ ওয়েভ আছড়ে পড়ার সম্ভাবনা ও উড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ইউক্রেন আক্রমণের জের, রাশিয়ায় পরিষেবা বন্ধ করছে ম্যাকডোনাল্ড

বর্তমানে স্বাস্থ্য মন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছে ৪ হাজার ৫৮০ জনের কাছাকাছি। তবে আগের থেকে অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এইমুহূর্তে গোটা দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৯৬২ জনের কাছাকাছি। সেইসাথে নিম্নমুখী হয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে ০.১১ শতাংশের আশেপাশে এসে দাঁড়িয়েছে মোট সংখ্যা।

তাই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেশের বিভিন্ন রাজ্যেই শিথিল করা হয়েছে সমস্ত বিধিনিষেধ। চিকিৎসকদের একাংশের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত থেকে বিদায় নিয়েছে করোনার তৃতীয় ওয়েভ। তাই এবার করোনার নতুন কোনো প্রজাতির আবির্ভাব না ঘটে থাকলে পরবর্তী কোনো ঢেউয়ের সম্ভাবনা নেই। যা স্বস্তির খবর সকলের জন্য।

অনেকটাই নিয়ন্ত্রনে করোনা সংক্রমণ, স্বস্তিতে চিকিৎসকরা 

COVID-19 and antibiotic resistance – News & Views – ReAct
অনেকটাই নিয়ন্ত্রনে করোনা সংক্রমণ, চতুর্থ ওয়েভের সম্ভাবনা ওড়াল বিশেষজ্ঞরা

তবে সকলকে চিন্তায় রাখছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৪৫ জন। যা গতকালের থেকে কিছুটা বেশি। কিন্তু সকলকে চিন্তামুক্ত করছে স্বস্তির হার। বর্তমানে ৯৮.৬৯ শতাংশের কাছাকাছি এসেছে সুস্থতার হার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন