Russia-Ukraine War: মোদির আবেদনে সাড়া পুতিনের, ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ যুদ্ধের দশম দিন। ইউক্রেনের সাধারণ জনগন কে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্যে রাশিয়াকে যুদ্ধ থামাতে অনুরোধ করা হচ্ছিল বিগত দিন ধরেই, এবার সেই প্রস্তাব মেনে নিল রাশিয়া। সাধারণ নাগরিকদের উদ্ধারকার্যের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের তরফে যে মানবিক করিডর (Humanitarian Corridor) তৈরির প্রস্তাব দেয়া হয়েছিল, সেই প্রস্তাব মেনেই সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ আলোচনায় বসতে রাজি পুতিন, তবে মানতে হবে শর্ত

এদিন সকাল ৬টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টা) রাশিয়ার তরফে যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়। ইউক্রেন ও অন্য়ান্য দেশের সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। তবে দুই শহর, কিয়েভ ও খারকভে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি জারি করা হয়েছে। এই সময়ের মধ্যেই সংঘর্ষস্থলগুলি থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার করে বের করে আনা হবে।

russia 1

এই মুহুর্তে ইউক্রেনের কিয়েভ, খারকভ শহরে আটকে রয়েছেন প্রায় ৩ হাজার ভারতীয়। তাদের নিরাপদে দেশে ফেরাতে মরিয়া মোদি সরকার। গতকাল অর্থাৎ শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না ফেরানো পর্যন্ত চলবে ‘অপারেশন গঙ্গা’। এই মর্মে  দুই পক্ষের কাছেই সাময়িক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছে ভারত সরকার

মোদির আবেদনে সাড়া পুতিনের, ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার।

মোদির আবেদনে সাড়া পুতিনের, ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার।
মোদির আবেদনে সাড়া পুতিনের, ইউক্রেনের দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার।

রাশিয়ার সংবাদসংস্থা ‘Sputnik’-কে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘গ্রিনউইচ মিন টাইম’ হিসেবে ইউক্রেনে সকাল ৬টা বা ভারতীয় সময় সকাল ১১.৩০ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এই যুদ্ধবিরতি জারি থাকবে ভারতীয় সময় সন্ধ্যে ৫ টা পর্যন্ত। তাঁর মধ্যেই নাগরিকদের বের করে আনতে হবে যুদ্ধক্ষেত্র থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন