নজরবন্দি ব্যুরো: বিহারের ভোটে কারচুপির অভিযোগ,পুনঃগণনার দাবী তেজস্বী যাদবের । মধ্যরাত পর্যন্ত চলেছিল টানটান উত্তেজনা। বিহার নির্বাচনে এনডিএ কাছে হেরেছে মহাজোট। ম্যাজিক ফিগারের থেকে ১২টি আসন কম পেয়ে ১১০-এই থেমে গিয়েছে মহাজোট। অন্যদিকে এনডিএ পেয়েছে ১২৫টি আসন। তাও হাল ছাড়তে রাজি নন তেজস্বী যাদব। ফলাফলের পড়ে বৃহস্পতিবারই ফলাফল নিয়ে মুখ খুললেন, লালু পুত্র।
আরও পড়ুনঃপূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মী খুনে ফের কাঠগড়ায় তৃণমূল
এদিন পোস্টাল ব্যালটের পুনগণনার দাবী জানান তিনি। গণনার পদ্ধতি নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবী জনমত মহাজটের পক্ষেই ছিল। কিন্তু নির্বাচন কমিশন ছিল এনডিএ- পক্ষে। তাই ফলাফলও এনডি-এর পক্ষেই গেছে। এদিন তেজস্বী বলেন, “আমি বিহারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। জনমত মহাজোটের পক্ষে ছিল। কিন্তু নির্বাচন কমিশনের ফল হল এনডিএ-র পক্ষে। এটা প্রথমবার হয়নি। ২০১৫ সালেও হয়েছিল যখন মহাজোট ক্ষমতায় আসে। ভোট আমাদের পক্ষে পড়লেও বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছিল।
আমি এনডিএ বিশেষ করে বিজেপিকে বলতে চাই, জনাদেশ আমাদের পক্ষে ছিল। যদি নীতীশ কুমারের মধ্যে এতটকুও নৈতিকতা থাকে তাহলে এই জনমত মেনে নিয়ে চেয়ারের লোভ ছেড়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। আমি তো ধন্যবাদ যাত্রা বের করব। কারণ আমি জানি, জিতেছি আমরাই। আমরাই প্রকৃত সমস্যা নিয়ে মানুষের কাছে গিয়েছি। তাঁদের সমস্যার কথা তুলে ধরেছি। কিন্তু অর্থ-ক্ষমতা-অনৈতিকতা দিয়ে ভোট ছিনিয়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডি।” এছাড়াও এদিন তিনও বলেন, “এই ফলাফলের বিরুদ্ধে আমরা জন আন্দোলন গড়ে তুলব।
বিহারের ভোটে কারচুপির অভিযোগ,পুনঃগণনার দাবী তেজস্বী যাদবের । আমরা হেরে যাওয়ার কান্না কাঁদব না। বরং লড়াই জারি থাকবে। আমরা এত সহজে হাল ছাড়বো না। বিজেপি ধন-বল-ছলের মাধ্যমে ফল নিজেদের পক্ষে করেছে। কিন্তু মানুষের সমর্থন আমরা পেয়েছি।”



