Russia Ukraine Conflict: মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, বোমার আঘাতে ক্ষতবিক্ষত ইউক্রেন! দেখুন ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন পুতিনের সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি ছিল, যুদ্ধ নয়, সামরিক অভিযান। ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলিই তাঁর সেনাবাহিনীর লক্ষ্য। সে দেশের আম জনতার কোনও ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু সেই কথা কথাই থেকে গেছে।  ইউক্রেনের আকাশ ছেয়ে গিয়েছে রাশিয়ার যুদ্ধবিমানে। সড়কপথে হানা দিয়েছে গোলাবারুদ, রকেটবোঝাই ট্যাঙ্ক। বেসরকারি সূত্রের খবর এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে।

আরও পড়ুনঃ কিয়েভ দখলের পথে রাশিয়া, পশ্চিমের দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ইউক্রেন!

আর ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত তাঁদের ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। ইতিমধ্যে চেরনোবিলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়েছে রুশ প্যারাট্যুপাররা। ইউক্রেনের মেলিটোপল বিমানঘাঁটির দখলও নেওয়া হয়েছে বলে দাবি মস্কোর। তাদের দাবি, এখনও পর্যন্ত ইউক্রেনের ২৪৩ জন সেনা ও একটি মেরিন ব্রিগেড আত্মসমর্পণ করেছে। ইউক্রেনের ১১৮টি সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে।

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, বোমার আঘাতে ক্ষতবিক্ষত ইউক্রেন! দেখুন ছবি

 

17 15 14 1 13 1 12 5 10 5 3 18 4 15 5 16 6 11 7 13 8 13 9 8 2 18 1 17 10 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন