Amit Shah: করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, জানালেন অমিত শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালে সংসদে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন। সময় পেরিয়ে গেলেও এখনও তা লাগু হয়নি। তবে সিএএ লাগু নিয়ে এখনই পিছু হটছে না কেন্দ্র সরকার। সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, সিএএ থেকে পিছু হটার প্রশ্ন নেই। করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ। 

আরও পড়ুনঃ Anis Khan Death : মুসলিম বলে সবাই ঝাঁপিয়েছে, আনিস প্রসঙ্গে বেফাঁস দিলীপ

২০১৯ এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছে মোদি সরকার। কিন্তু শুরু থেকেই এর বিরধিতায় সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দল সহ অন্যান্য সংগঠনগুলি। কিন্তু করোনার কারণে নাগরিকত্বের কাজ এখনও স্থগিত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়, করোনার কারণে এই বিষয়টি থমকে রয়েছে। করোনা থেকে মুক্তি পেলেই সিএএ লাগু হবে।

করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 
করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 

উল্লেখ্য, এ রাজ্যে সিএএ এর হাওয়াতে বিজেপি ১৮ টি আসন পেয়েছিল। সংসদে আইন পাশ হলেও কেন বলবৎ করা হচ্ছে না? এই নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে শাহি দরবারের পরিকল্পনা ছিল বিজেপি বিধায়কদের। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছিলেন মন্ত্রী শান্তনু ঠাকুর। তাই জন্যই কী এই ঘোষণা করলেন অমিত শাহ? নাকি পাঁচ রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখে এই ঘোষণা করলেন তিনি?

এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও একই কথা শোনা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকারের অমত থাকলেও সিএএ লাগু হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে কম সমালোচনা হয়নি। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নতুন করে জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে।

করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 

করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 
করোনা থেকে মুক্তি মিললেই লাগু হবে সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর 

উল্লেখ্য, এবারের উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের নির্বাচনের বিজেপির জন্য লড়াই আগের মতো সহজ হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। তার প্রধান কারণ হিসাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছেন অনেকেই। এপ্রসঙ্গে অমিত শাহের দাবী, ২০১৪ থেকে একটানা সমর্থন পেয়েছেন তাঁরা। আইনশৃঙ্খলার উন্নতি, গরিব কল্যাণ, উন্নয়ন ও প্রশাসনিক স্তরে বদলের কারণেই মানুষ ঢালাও ভোট দিয়েছেন বিজেপিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন