নজরবন্দি ব্যুরোঃ আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় আজ আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেণ্ড করা হলেও তাতে খুব একটা খুশি নয় আনিসের পরিবার। মূলত ছেলের খুনে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে রাজ্য সকারের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
আরও পড়ুনঃ Anis Khan Death: আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, সাসপেণ্ড তিন পুলিশ কর্মী


সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “মারা গেছে এখন সবার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন লাশ চুরি করতেন, এখন তার হাত থেকে লাশ চুরি হয়ে গেল। একটা ছেলে মারা গিয়েছে সন্দেহজনক অবস্থায়। তার বাড়ির লোকের বক্তব্য আলাদা। আমরা চাই সঠিক তদন্ত হোক। আনিস বহু লোকের সঙ্গে বহু সময়ে আন্দোলনে সামিল হয়েছে।”
তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, এটা রাজনৈতিক হতেই পারে। কিন্তু মুসলিম বলে সবাই ঝাঁপিয়েছে। ভোটের পর গোটা রাজ্য জুড়ে আমাদের বহুকর্মী মারা গিয়েছে। তখন কারোর সেটি অমানবিক বলে মনে হয়নি। এখন সিট গঠন করে সত্যি লুকোনোর চেষ্টা চালানো হচ্ছে।
মুসলিম বলে সবাই ঝাঁপিয়েছে, বিতর্কিত মন্তব্য বিজেপির সহ সভাপতির

জানা গিয়েছে, গত সোমবার সিট গঠনের নির্দেশ জারি হওয়ার পরেই থানায় আসেন তার দুই সদস্য। সেখানে পুলিশ সুপারের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর পৃথক পৃথকভাবে চালানো হয় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। এছাড়াও সেইরাতে পুলিশ কখন খবর পায় ও কখন ঘটনাস্থলে সেসব ও খতিয়ে দেখা হচ্ছে।









