নজরবন্দি ব্যুরোঃ “তোমাকে কী রাজ্যপাল ফোন করে? এটা করবে না ওটা করবে না সেটা করবে না। তা করলেও তুমি এখন বলবে না। করলেও ওসব এখন দেখার দরকার নেই। তুমি রাজ্য সরকারের অধীনে কাজ করছ। ঠিক আছে? তুমি তোমার মতো কাজ করবে। তুমি ভালোভাবে কাজ করবে বলে তোমাকে ওখানে দিয়েছিলাম। কিন্তু অভিযোগ হলদিয়াতেও পেয়েছি”। বৃহস্পতিবার প্রশাসনিক সভা থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর।
আরও পড়ুনঃ সুস্থ আছি, দুর্ঘটনার পর নজরবন্দি কে জানালেন খাদ্যমন্ত্রী
উল্লেখ্য, বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক সভা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পুলিশ সুপারকে তীব্র ভৎসন করেন তিনি। উদাহরণ হিসাবে জেলাশাসকের নাম তুলে ধরে বলেন, ‘পূর্ণেন্দু তো কাজ করছে। ওকে দেখে শেখো’।
WB Governor:
সদ্য প্রকাশিত
নাবালকদের সোশাল মিডিয়া ব্যবহারে কি এবার কড়া নিয়ম? সুপ্রিম কোর্টের মন্তব্যে বড় ইঙ্গিত
১৭ সেপ্টেম্বর কন্যায় সূর্য, বুধাদিত্য রাজযোগে খুলবে ভাগ্যের দরজা! লাভবান ৫ রাশিHon’ble CM to SP in full media glare.
“Did Governor call you? Did he instruct you? What to or what not to do? I know you will not admit that. But feel free to do your assigned work. You are working for state government, mind it. Do not get afraid of such things..” pic.twitter.com/2x2gP71GbP
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 3, 2022
তিনি আরও বলেন, “আমাকে বাধ্য করে হস্তক্ষেপ করে দুই জনকে সরাতে হল। ওরা কাজ করতে অসুবিধা করছিল এক্সাইজ এবং ধানুকড় ইন্ডাস্ট্রিকে। এটা আমাকে কেন হস্তক্ষেপ করতে ঘল? তোমরা থাকতে? রাজনৈতিক চাপে পড়ে যদি কোনও কাজ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে সরাসরি বলতে পারো। আর কেউ তোমাদের বলে দেবে এটা করবেনা। ওটা করবে না সেটা শুনবে না। তুমি তোমার মতো কাজ করবে”। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য রাজ্যপাল ট্যুইট করায় রাজনৈতিক জল্পনা বেড়েছে।
এই রাজ্যে সবিধানে অস্তিত্ব কোথায়? প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেন, এটা নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। যে কোনও প্রশাসনিক বৈঠক রাজনৈতিক বৈঠকে রূপান্তরিত হয়ে যায়।
রাজ্যপাল ফোন করে, পুলিশকে প্রশ্ন মমতার

এই সরকার যে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন তার নিয়মকানুন কিছু মানেন? তিনি কিছুই মানেন না। তাঁর যদি কিছু বলার থাকে তিনি অফিসারকে ডেকে বলতে পারেন। এই যেভাবে মিদিয়া ডেকে ট্রায়াল হচ্ছে এটা অন্য কিছু নয় যাতে প্রশাসনিক আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ না করতে পারেন। তার সতর্কবার্তা। এর মাধ্যমে ভোট রিগিংয়ে সাহায্য করেন। কটাক্ষ সিপি(আই)এম নেতা শমীক লাহিড়ীর।



