UP Election 2022: বিজেপিতে অখিলেশের ভাতৃবধু, ভোটের আগে দল বদলের খেলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েক সপ্তাহ পরেই রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন। ঠিক তার আগেই সমাজবাদী বিজেপিতে যোগদান করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ভাতৃবধু অপর্ণা যাদব। সম্পর্কে মুলয়াম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা।

আরও পড়ুনঃ UP Election 2022: ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ, অখিলেশের সমর্থনে লখনউ যাচ্ছেন মমতা!

গত কয়েকদিন ধরে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যুক্ত হয়েছেন একাধিক বিধায়ক। যোগ দিয়েছেন স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহানদের মতো যোগী সরকারের হেভিওয়েট মন্ত্রীরা। ঠিক সেই মুহুর্তেই পাল্টা শিবির বদল করে চমক দিলেন অপর্ণা।

২০১৭ সালে লখনউ ক্যান্ট কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়াই করেছিলেন অপর্ণা। নির্বাচনের মুখে বিজেপিতে অখিলেশের ভাতৃবধু যোগদান করে নিজের প্রাক্তন দলকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করলেন তিনি।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন। এবারের নির্বাচনে সরাসরি লড়াই বিজেপি বনাম সমাজবাদী পার্টি। তৃতীয় ফ্যাক্টর হিসাবে উঠে আসছে কংগ্রেস। তবে উত্তরপ্রদেশের রাজনৈতিক আবহাওয়াতে সমাজবাদী পার্টির জন্য সম্ভবনাময় পরিস্থিতি গড়ে উঠেছে। যোগী সরকারকে পরাস্ত করতে একজোট হয়েছে আঞ্চলিক দলগুলি। অখিলেশের সঙ্গে হাত মিলিয়েছেন সকলেই। সমর্থনে এগিয়ে এসেছে তৃণমূলও।

বিজেপিতে অখিলেশের ভাতৃবধু, বড় চমক বিজেপির

বিজেপিতে অখিলেশের ভাতৃবধু, বড় চমক বিজেপির
বিজেপিতে অখিলেশের ভাতৃবধু, বড় চমক বিজেপির 

আগামী মাসের ৮ তারিখ লখনউ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে ভার্চুয়ালি প্রচার সারবেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী ঘুরে দেখবেন তিনি। নির্বাচনের আগে এই বড় চমক দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন