UP Election 2022: ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ, অখিলেশের সমর্থনে লখনউ যাচ্ছেন মমতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালে ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ। অখিলেশের সমর্থনে ৮ তারিখ লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির সমর্থনে ভার্চুয়াল প্রচার সারবেন তিনি। সঙ্গে থাকবেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷ ২০২৪ এর আগে পাঁচ রাজ্যের নির্বাচনে জোর দিয়েছে সমস্ত দল। কারণ, লোকসভা নির্বাচনের আগে লিটমাস টেস্ট হয় উত্তরপ্রদেশের নির্বাচনে।

আরও পড়ুনঃ অভিষেকের আপ্ত সহায়ককে আরও দুই মাসের রক্ষাকবচ, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

আগামী দিনে দিল্লির হাওয়া কোন দিকে যাবে তা নির্ধারণ করে দেয় উত্তরপ্রদেশ। এবার সরাসরি লড়াই সমাজবাদী পার্টি বনাম ভারতীয় জনতা পার্টি। যোগী সরকারের পতন ঘটিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠনে অবিচল বিরোধীরা। কংগ্রেস ছাড়া সমর্থন জানিয়েছে সকলেই।

ঠিক এই সময়েই বিরোধী হাওয়া আরও জোরালো করতে অখিলেশের পাশে দাঁড়াচ্ছেন মমতা। শোনা যাচ্ছে একটি আসনে লড়াই করতে পারে তৃণমূল। মির্জাপুর কেন্দ্র থেকে প্রার্থী দেওয়ার সম্ভাবনা ঘাসফুলের৷ সমর্থনে এগিয়ে আসবে সমাজবাদীরা।

যদিও উত্তরপ্রদেশের নির্বাচনের আগে মোদির কেন্দ্রে বারাণসী যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মমতা। ফেব্রুয়ারিতে কী যাবেন তিনি? এই প্রশ্ন উঠছে একইসঙ্গে। সূত্রের খবর, মোদির বিরুদ্ধে হাওয়া তুলতে সাংবাদিক বৈঠক করে বিশেষ বার্তা দেবেন দলনেত্রী।

ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ, অখিলেশের সমর্থনে লখনউ যাচ্ছেন মমতা

ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ, অখিলেশের সমর্থনে লখনউ যাচ্ছেন মমতা
ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ, অখিলেশের সমর্থনে লখনউ যাচ্ছেন মমতা

রাজনৈতিক শিবিরে এই সৌজন্যতা নতুন নয়। এর আগে বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। মোদি বিরোধী হাওয়া তুলে জোর প্রচার করেছিলেন তিনি। এখন অখিলেশের হয়ে প্রচারে গিয়ে আরও আক্রমণে ঝাঁঝ আনতে চাইছেন মোদির প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর