Kalyan Banerjee: আর নয় কল্যাণ, রিষড়ার রাস্তায় ছেয়ে গেল পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত মন্তব্য নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে বাগযুদ্ধ চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভের আঁচ গিয়ে পড়েছে নীচু তলার নেতাদের মধ্যেও। আর নয় কল্যাণ, অকল্যাণের মুক্তি চাই, নেশাখোর, তোলাবাজ, আর নয়, আর নয়। সোমবার সকালে রিষড়ার রাস্তায় ছেয়ে গেছে এই পোস্টারে।

আরও পড়ুনঃ Pandit Birju Maharaj’s Death: প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ, বলিউডে শোকের ছায়া

অভিষেকের মন্তব্য নিয়ে এই বাগযুদ্ধ শুরু হয়েছিল রাজ্যের তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। সেদিকে সামাল দিতে নামতে হয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। একে একে সেই দলে যুক্ত হন অপরূপা পোদ্দার এবং মদন মিত্রও। দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে বাইরে আলোচনা করলে ব্যবস্থা নেওয়া হবে। সকলকে সাবধান করে দেন পার্থ। তবুও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নীচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ এখনও প্রশমিত করা যাচ্ছে না।

রবিবার কলকাতার বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের সাংসদের কুশপুতুল পোড়ালেন যুব তৃণমূল কর্মীরা। দাহ করার সময় উঠল কল্যাণ বিরোধী স্লোগানও। আজ মুদিয়ালি, ভবানীপুর গুরুদ্বারের সামনে, লেকভিউ রোড, লেক মার্কেটের কাছে, রীতিমতো হইহই করে এই কুশপুতুল পোড়ানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের কোনওরকম দলীয় পতাকা না থাকলেও অংশগ্রহণকারীরা জানিয়েছেন তাঁরা সকলেই তৃণমূল কংগ্রেসের যুব দলের কর্মী।

আর নয় কল্যাণ, এবার রিষড়ায় পোস্টার 

আর নয় কল্যাণ, এবার রিষড়ায় পোস্টার 
আর নয় কল্যাণ, এবার রিষড়ায় পোস্টার

কল্যাণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা মানিনা। বলছেন ২০১১ সালে দল ক্ষমতায় আসার পর উড়ে এসে জুড়ে বসেছেন অভিষেক। বিরোধিতা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের। তাঁর ভালরকম প্রতিক্রিয়া হয়েছে তৃণমূলের অন্দরে। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন চলছে, ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’। কিন্তু এবার যেটা হল তা যেন নজিরবিহীন। এর সঙ্গে যুক্ত হল “আর নয় কল্যাণ, অকল্যাণের মুক্তি চাই, সুস্থ শহর পরিচ্ছন্ন মানুষ, নেশাখোর, তোলাবাজ, চরিত্রহীন আর নয়, আর নয়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন