‘তৃণমূলের থেকে অভিষেক আলাদা’, কল্যাণ কে তুলোধোনা দিলীপ ঘোষের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ যেন উলোটপুরাণ। যুযুধান বিরোধী দলের অন্যতম শীর্ষ নেতা সমর্থন করছেন কিনা শাসক দলের শীর্ষনেতাকে! তাও এবার দল যেখানে তৃণমূল এবং বিজেপি। আজ এই ঘটনার সাক্ষী হল কলকাতা। অভিষেক বন্দোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের মুখ থেকে। সর্বদা স্ট্রেট ব্যাটে খেলা, তৃনণমূলের অন্যতম সমালোচক বললেন, ‘তৃণমূলের থেকে অভিষেক আলাদা’!

আরও পড়ুনঃ বাংলায় বিনিয়োগের পরিকাঠামো রয়েছে, টেসলাকে আহ্বান বাংলার মন্ত্রীর

করোনা পরীক্ষা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর টিমকেও সমর্থন করলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি। হরিণঘাটায় এক শিক্ষকের পুত্রসন্তানকে অপারেশন করানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দিলীপ বলেন, ‘ওই টিমকে রাজ্য চালানোর দায়িত্ব দেওয়া হোক।’ যদিও এর পরেই দিলীপ কটাক্ষ করেন। তিনি বলেন, ‘সারা ভারতের থেকে আলাদা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে থেকে আলাদা ডায়মণ্ড হারবার। আর টিএমসি থেকে আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

কিছুদিন ধরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়ের প্রতি। কল্যাণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা মানিনা। বলছেন ২০১১ সালে দল ক্ষমতায় আসার পর উড়ে এসে জুড়ে বসেছেন অভিষেক। বিরোধিতা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, ‘উনি কিছু না বললে তো অসুস্থ হয়ে যাবেন। কিছু বলুন শরীর ঠিক থাকবে।’

‘তৃণমূলের থেকে অভিষেক আলাদা’, কল্যাণ কে তুলোধোনা দিলীপ ঘোষের।

'তৃণমূলের থেকে অভিষেক আলাদা', কল্যাণ কে তুলোধোনা দিলীপ ঘোষের।
‘তৃণমূলের থেকে অভিষেক আলাদা’, কল্যাণ কে তুলোধোনা দিলীপ ঘোষের।

বিজেপি তে ক্রমশ বিক্ষোভ বাড়ছে। দলের অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ। শান্তনু ঠাকুর সহ একাধি শীর্ষ নেতা বিদ্রোহ করছেন। এই প্রসঙ্গে দিলীপের মত,  ‘আমাদের এখানে মন্ত্রী-মহামন্ত্রীদের মধ্যে মারমারি হয় না। কেউ কাউকে মাতাল, ছিটেল, জেলখাটা আসামী বলবে, সেটা হয় না। এরকম কালচার আমাদের পার্টিতে নেই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন