Congress Candidate: বিকিনি পরে কংগ্রেস প্রার্থী! ভাইরাল হল প্রার্থীর পুরনো ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  অভিনেত্রীদের নানা পেশাকে ছবি ভাইরাল হয়েছে অনেকাংশেই। ঠিক সেই সময় উত্তরপ্রদেশের ১২৫টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। ‘লড়কি হু, লড় সকতি হু’-এর অধীনে ১২৫টির মধ্যে ৫০টি আসনেই কংগ্রেসের প্রার্থী মহিলা। এই তালিকায় রয়েছেন অভিনেতা তথা মডেল অর্চনা গৌতমও। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রার্থীর বিকিনি পরা ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ছবি ভাইরাল হতেই কংগ্রেস প্রার্থীর আবেদন জানিয়েছেন, ‘দয়া করে পেশা ও রাজনীতিকে আলাদা রাখুন।’

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর মন্তব্য বিধায়কের, ‘কঙ্গনা রানাউতের গালের থেকেও মসৃণ রাস্তা’

২০২১ সালের নভেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অর্চনা। হস্তিনাপুরের প্রার্থী হওয়ার পর তাঁর ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে অর্চনা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি ২০১৮ সালে মিস বিকিনি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলাম। আমি মিস উত্তরপ্রদেশ ২০১৪ এবং মিস কসমো ওয়ার্ল্ড ২০১৮ ছিলাম। আমি লোকেদের অনুরোধ করছি মিডিয়ায় আমার পেশাকের সঙ্গে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে মিলিয়ে দেবেন না।’

নিজের নির্বাচনী কেন্দ্র প্রসঙ্গে কংগ্রেস প্রার্থীর বক্তব্য, হস্তিনাপুর একটি পর্যটন স্থান এবং এখানে প্রচুর প্রাচীন মন্দির রয়েছে কিন্তু যোগাযোগের অভাবের কারণে মানুষ এখানে আসতে পারে না। একজন বিধায়ক হিসেবে যে কাজটি তিনি প্রথমে কর্বেন তা হল যোগাযোগের জন্য একটি বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন তৈরি।

বিকিনি পরে কংগ্রেস প্রার্থী! ভাইরাল হল প্রার্থীর পুরনো ছবি

বিকিনি পরে কংগ্রেস প্রার্থী! ভাইরাল হল প্রার্থীর পুরনো ছবি
বিকিনি পরে কংগ্রেস প্রার্থী! ভাইরাল হল প্রার্থীর পুরনো ছবি

কারণ এখানে যখন পর্যটন বাড়বে তখন মানুষের কর্মসংস্থান হবে। তাঁর মতে, প্রতি বছর বন্যায় ফসলের ক্ষতি হয় তাই সে জন্যও কাজ করবেন তিনি। বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপন করবেন। এখানে একটি মাত্র চিনিকল রয়েছে যার কারণে কৃষকরা অনেক সমস্যায় পড়েছেন। তাই তাদের সময় বাঁচাতে আরও চিনিকল খুলতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন