নজরবন্দি ব্যুরোঃ ব্যাপকভাবে বাড়ল সোনার দাম। ধনতেরাসের আগে মাথায় হাত মধ্যবিত্তের। করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার, সাথে ক্রমহ্রাসমান জিডিপি। তবে এখন কিছুটা অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজার ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে। কিন্তু সোনার দামে কোন স্থিরতা নেই, রয়েছে তীব্র ওঠানামা।
আরও পড়ুনঃ বয়স ৩০ পেরোলে কোন কোন খাবার গুলির বিষয়ে সচেতন হবেন? জেনে নিন!
এই পরিস্থিতিতে ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ প্যাকেজের আশায় কয়েক দিন আগেও হুহু করে বাড়ছিল সোনার দাম। কিন্তু সেই প্যাকেজ এখন পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক ও বিরোধী শিবিরে মতপার্থক্যের জেরে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্যাকেজের ঘোষণার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা। ফলে বিশ্ব বাজারে ইতস্তত করছে সোনার মূল্য।
কলকাতায় লক্ষীপুজোর দিন অর্থাৎ ৩০শে অক্টোবর দাম কমেছিল সোনার। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৮ হাজার ৯০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫২ হাজার ৫২০ টাকা। কিন্তু ধনতেরাসের আগে ফের উর্দ্ধমুখি সোনার দাম। নভেম্বর মাসের শুরু থেকেই মূল্য বৃদ্ধি শুরু হয়েছে সোনার।
ব্যাপকভাবে বাড়ল সোনার দাম। অক্টোবর মাসের শেষ দিন অর্থাৎ ৩১শে অক্টোবর ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম ছিল ৪৮ হাজার ১০ টাকা। আজ অর্থাৎ ৩রা নভেম্বর সেই দাম গিয়ে ঠেকেছে ৪৯ হাজার ৭৫০ টাকয়। পাশাপাশি ৩১শে অক্টোবর ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম ছিল ৫২ হাজার ৫২০ টাকা। আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫০ টাকা।



