বয়স ৩০ পেরোলে কোন কোন খাবার গুলির বিষয়ে সচেতন হবেন? জেনে নিন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বয়স ৩০ পেরোলে কোন কোন খাবার গুলির বিষয়ে সচেতন হবেন? যদি আপনার বয়স ৩০ পার করে গিয়ে থাকে তবে আপনার ত্বকের অবশ্যই খেয়াল রাখুন। কারণ কোষের কর্মক্ষমতা কমে যায় ২৫ বছর এর পর থেকে। ৩৬ বছর বয়সের পর থেকে কোষে ডিজেনারেশন বৃদ্ধি পাওয়ার ফলে বাড়তে শুরু করে বয়সের ছাপ বা বলিরেখা। তবে বহু বছর সুন্দর, সতেজ ও সুস্থ থাকা যায় নির্দিষ্ট কিছু মেনে চললেই।

আরও পড়ুনঃ অনেক রোগের হাত থেকে মুক্তি দিতে পারে পালং শাক, জেনে নিন কি ভাবে।

বয়স ৩০ পেরোলে কোন কোন খাবার গুলির বিষয়ে সচেতন হবেন? জেনে নিন নিয়মগুলি সম্পর্কে: ১. বয়স বৃদ্ধির সাথে সাথে প্রকৃতির নিয়ম অনুযায়ী কমে হাড়ের ঘনত্ব। শুরু হয় হার দুর্বল ও ভঙ্গুর হতে। ব্যথা বৃদ্ধি পায়। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ, ভিটামিন ডি ও ভিটামিন সি যুক্ত খাবার খান হাড় মজবুত করতে। কোলাজেন, আমিষ ও ক্যালসিয়াম হল হাড় গঠনের মূল উপাদান।

২. খাবার খেতে হবে অবশ্যই সময় মত। তাই অবশ্যই খাবার খান সকাল-দুপুর-রাত সময় মতো। ৩. কলা খুবই উপকারী খাদ্য দ্রব্য।কলায় রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য ও পুষ্টি গুণ। মানবদেহে কলা ঘাটতি পূরণ করে পটাশিয়ামের। ৪. রোজ পাতে রাখুন পালং শাক ও সবুজ শাক-সবজি। বিশেষ করে পালং শাক খান রোজ। পালং শাক এ রয়েছে নানান খনিজ ও প্রচুর পরিমাণে ভিটামিন। এতে রয়েছে কপার, ফসফরাস, আয়রন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ও ভিটামিন ই, কে, সি, বি২, এ।

৫. বয়স ৩০ হলে না খাওয়াই ভালো অ্যালকোহল। এই সময়ে শরীরে দেখা দেয় নানান সমস্যা। তা আরও বাড়িয়ে দেয় অ্যালকোহল। শরীর দ্রুত ভঙ্গুর হয়ে যায়। ৬. কফি ডিজেনারেশন প্রসেস বৃদ্ধি করে। ফলে বৃদ্ধি পায় দ্রুতগতিতে বয়সের ছাপ। কফি প্রেমী হলে তা ত্যাগ করুন নিজের সুস্থতার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন