নজরবন্দি ব্যুরো: অনেক রোগের হাত থেকে মুক্তি দিতে পারে পালং শাক, পালং শাকের গুনাগুন অতুলনীয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও নানান খনিজ। পালং শাক এ কি কি গুনাগুন লুকিয়ে রয়েছে তা জেনে নেওয়া যাক- পালং শাক এ রয়েছে কপার, ফসফরাস, আয়রন, জিংক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ও ভিটামিন ই, কে, সি, বি২, এ। পালং শাক সাহায্য করে রক্তাল্পতা দূর করতে।
আরও পড়ুনঃ এবার কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, পুত্র জান কুমার শানু।
এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন রক্ত তৈরিতে।রোজ পালং শাক পাতে রাখলে তা আপনার দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। এছাড়াও ১৩ টি ফাভোনয়েড রয়েছে পালং শাক এ। যা খুবই উপযোগী দূর করতে প্রোস্টেট ক্যান্সার। যারা ডিপ্রেশন অর্থাৎ মানসিক সমস্যায় ভোগেন, তারা মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে পালং শাক খেলে।
অনেক রোগের হাত থেকে মুক্তি দিতে পারে পালং শাক, কারণ পালং শাক এ রয়েছে মিনারেল ও ভিটামিন। পালংশাক আপনাদের মুক্ত করতে পারে মেদ জনিত সমস্যা থেকেও। পালংশাক থেকে খুবই উপকার পাওয়া যেতে পারে,যদি আপনার কিডনিতে পাথর থাকে। চিকিৎসকেরা বলেন, কিডনিতে জমা পাথরগুলো গুরু করতে সক্ষম পালং শাকের রস। এছাড়াও যাদের পেটের সমস্যা আছে তারা উপকার পাবেন পালং শাক খেলে।
পালং শাক কোষ্ঠকাঠিন্যের মত পেটের সমস্যা মুক্ত করবে এবং পেট পরিষ্কার রাখবে। পালং শাকের গুনাগুন প্রচুর। তাই প্রত্যেক দিনের খাদ্যতালিকায় তালিকাভুক্ত করুন পালং শাক কে। যত তাড়াতাড়ি আপনাদের রোজকার পাতে পালংশাক কে রাখবেন ততই নিজেদের কে আপনারা অনেক রোগের থেকে মুক্ত করতে পারবেন।



